দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

চট্টগ্রাম থেকে অপহৃত সাড়ে চার মাসের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

চট্টগ্রাম থেকে অপহৃত সাড়ে চার মাসের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়ি থেকে অপহৃত হওয়া সাড়ে চার মাসের শিশুকন্যা মারুফা জান্নাত মাহিকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে র‍্যাব-৭ ও র‍্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল বন্দর থানার কমিশনার গলি কাঁচাবাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আলম ও তার স্ত্রী ত্রিশা আক্তার তিশা নামের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

অপহৃত শিশু মারুফা জান্নাত নাইক্ষ্যংছড়ির দক্ষিণ হালামীপাড়া গ্রামের মো. রশিদ উল্লাহ ও ইয়াসমিন আক্তার দম্পতির মেয়ে। গত ২১ আগস্ট মা-বাবার সঙ্গে নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অভিযুক্ত দম্পতির সঙ্গে তার পরিচয় হয়। পরদিন বিকেলে পাশের ঘরে মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে বের হন আসামি ত্রিশা। দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি এবং স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

পরে ২৬ আগস্ট দুটি মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীর মায়ের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুকে মেরে ফেলার হুমকি দেওয়ায় শিশুটির মা বাদী হয়ে ২৬ আগস্ট নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের ও উদ্ধার হওয়া শিশুকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম থেকে অপহৃত সাড়ে চার মাসের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়ি থেকে অপহৃত হওয়া সাড়ে চার মাসের শিশুকন্যা মারুফা জান্নাত মাহিকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে র‍্যাব-৭ ও র‍্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল বন্দর থানার কমিশনার গলি কাঁচাবাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আলম ও তার স্ত্রী ত্রিশা আক্তার তিশা নামের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

অপহৃত শিশু মারুফা জান্নাত নাইক্ষ্যংছড়ির দক্ষিণ হালামীপাড়া গ্রামের মো. রশিদ উল্লাহ ও ইয়াসমিন আক্তার দম্পতির মেয়ে। গত ২১ আগস্ট মা-বাবার সঙ্গে নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অভিযুক্ত দম্পতির সঙ্গে তার পরিচয় হয়। পরদিন বিকেলে পাশের ঘরে মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে বের হন আসামি ত্রিশা। দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি এবং স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

পরে ২৬ আগস্ট দুটি মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীর মায়ের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুকে মেরে ফেলার হুমকি দেওয়ায় শিশুটির মা বাদী হয়ে ২৬ আগস্ট নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের ও উদ্ধার হওয়া শিশুকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒