দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পার্টস আমদানির আড়ালে বিলাসবহুল গাড়ি পাচার, ধরা পড়ল বড় জালিয়াতি

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম

পার্টস আমদানির আড়ালে বিলাসবহুল গাড়ি পাচার, ধরা পড়ল বড় জালিয়াতি

বিলাসবহুল গাড়ি আমদানিতে নতুন কৌশলের আশ্রয় নিয়ে বড় ধরনের জালিয়াতি শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মোংলা বন্দর দিয়ে চারটি দামি গাড়িকে খণ্ডিত অবস্থায় এনে 'ইউজড কার পার্টস' হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, যা জোড়া লাগালেই পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তর করা সম্ভব।

জাপানের মাহি কার পোর্ট থেকে আসা এই চালানটি ঢাকার গেন্ডারিয়ার ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস আমদানি করেছিল। সিআইআইডি জানায়, কাস্টমস বিধি অনুযায়ী খণ্ডিত অবস্থায় থাকলেও গাড়ির অপরিহার্য অংশ থাকায় এগুলোকে পূর্ণাঙ্গ মোটরযান হিসেবেই গণ্য করা হবে। এ ধরনের আমদানিতে আমদানি নীতি আদেশ ও কাস্টমস আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে রেঞ্জ রোভার ভোগ, বিএমডব্লিউ ৬৫০আই, লেক্সাস এলএক্স ৫৭০ এবং টয়োটা ক্রাউন অ্যাথলেট। এসব গাড়ির বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি থেকে পৌনে ৭ কোটি টাকা হলেও আমদানিকারক মাত্র ৯ লাখ ৯৪ হাজার টাকা শুল্কায়নযোগ্য মূল্য দেখিয়ে রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে।

সিআইআইডির মহাপরিচালক মোহাম্মদ সফিউর রহমান জানান, খুচরা যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দিলেও বাস্তবে এগুলো গাড়ির ইঞ্জিন, বডি ও সাসপেনশনসহ গুরুত্বপূর্ণ অংশ। একইভাবে চট্টগ্রামে একটি বিএমডব্লিউ গাড়ি যন্ত্রাংশ হিসেবে এনে জোড়া লাগিয়ে ভুয়া রেজিস্ট্রেশন নম্বরে চালানোর ঘটনাও শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পার্টস আমদানির আড়ালে বিলাসবহুল গাড়ি পাচার, ধরা পড়ল বড় জালিয়াতি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বিলাসবহুল গাড়ি আমদানিতে নতুন কৌশলের আশ্রয় নিয়ে বড় ধরনের জালিয়াতি শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মোংলা বন্দর দিয়ে চারটি দামি গাড়িকে খণ্ডিত অবস্থায় এনে 'ইউজড কার পার্টস' হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, যা জোড়া লাগালেই পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তর করা সম্ভব।

জাপানের মাহি কার পোর্ট থেকে আসা এই চালানটি ঢাকার গেন্ডারিয়ার ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস আমদানি করেছিল। সিআইআইডি জানায়, কাস্টমস বিধি অনুযায়ী খণ্ডিত অবস্থায় থাকলেও গাড়ির অপরিহার্য অংশ থাকায় এগুলোকে পূর্ণাঙ্গ মোটরযান হিসেবেই গণ্য করা হবে। এ ধরনের আমদানিতে আমদানি নীতি আদেশ ও কাস্টমস আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে রেঞ্জ রোভার ভোগ, বিএমডব্লিউ ৬৫০আই, লেক্সাস এলএক্স ৫৭০ এবং টয়োটা ক্রাউন অ্যাথলেট। এসব গাড়ির বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি থেকে পৌনে ৭ কোটি টাকা হলেও আমদানিকারক মাত্র ৯ লাখ ৯৪ হাজার টাকা শুল্কায়নযোগ্য মূল্য দেখিয়ে রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে।

সিআইআইডির মহাপরিচালক মোহাম্মদ সফিউর রহমান জানান, খুচরা যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দিলেও বাস্তবে এগুলো গাড়ির ইঞ্জিন, বডি ও সাসপেনশনসহ গুরুত্বপূর্ণ অংশ। একইভাবে চট্টগ্রামে একটি বিএমডব্লিউ গাড়ি যন্ত্রাংশ হিসেবে এনে জোড়া লাগিয়ে ভুয়া রেজিস্ট্রেশন নম্বরে চালানোর ঘটনাও শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাটি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒