দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

সম্মিলিত ইসলামী ব্যাংকের অগ্রগতি পর্যালোচনা করল বাংলাদেশ ব্যাংক

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের অগ্রগতি পর্যালোচনা করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ঋণ আদায়, পুনর্গঠন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছে। বৃহস্পতিবার এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকটির একীভূতকরণ, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্বিন্যাস, মানবসম্পদ এবং তথ্যপ্রযুক্তি সমন্বয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকটি ইতোমধ্যে প্রায় ১০ হাজার মামলা দায়ের করেছে। প্রচলিত আইনি ব্যবস্থার পাশাপাশি ঋণ আদায়ে এক্সিট পলিসি ও বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো সমঝোতাভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকটির আগের অনিয়ম ও ঋণ জালিয়াতির সাথে জড়িতদের চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিট চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

গত ছয় মাসে ব্যাংকটির পুনর্গঠন ও কার্যক্রমে স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দিয়ে পর্ষদ পুনর্গঠন এবং গত ১৬ জুলাই সিইও নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা ও সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের কাজ চূড়ান্ত করা হয়েছে। গ্রাহকসেবা নিশ্চিত করতে পাঁচটি ব্যাংকের প্রযুক্তিগত অবকাঠামো একীভূত করার কাজও দ্রুত এগিয়ে চলছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এসব সমন্বিত উদ্যোগের ফলে ব্যাংকটির সুশাসন, পরিচালন দক্ষতা ও আর্থিক সক্ষমতা বাড়বে। ৩৫ হাজার কোটি টাকা মূলধনসমৃদ্ধ শরিয়াহভিত্তিক এই ব্যাংকের সম্পদ ও আমানত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন ও প্রযুক্তিগত সমন্বয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের অগ্রগতি পর্যালোচনা করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ঋণ আদায়, পুনর্গঠন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছে। বৃহস্পতিবার এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকটির একীভূতকরণ, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্বিন্যাস, মানবসম্পদ এবং তথ্যপ্রযুক্তি সমন্বয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকটি ইতোমধ্যে প্রায় ১০ হাজার মামলা দায়ের করেছে। প্রচলিত আইনি ব্যবস্থার পাশাপাশি ঋণ আদায়ে এক্সিট পলিসি ও বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো সমঝোতাভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকটির আগের অনিয়ম ও ঋণ জালিয়াতির সাথে জড়িতদের চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিট চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

গত ছয় মাসে ব্যাংকটির পুনর্গঠন ও কার্যক্রমে স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দিয়ে পর্ষদ পুনর্গঠন এবং গত ১৬ জুলাই সিইও নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা ও সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের কাজ চূড়ান্ত করা হয়েছে। গ্রাহকসেবা নিশ্চিত করতে পাঁচটি ব্যাংকের প্রযুক্তিগত অবকাঠামো একীভূত করার কাজও দ্রুত এগিয়ে চলছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এসব সমন্বিত উদ্যোগের ফলে ব্যাংকটির সুশাসন, পরিচালন দক্ষতা ও আর্থিক সক্ষমতা বাড়বে। ৩৫ হাজার কোটি টাকা মূলধনসমৃদ্ধ শরিয়াহভিত্তিক এই ব্যাংকের সম্পদ ও আমানত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন ও প্রযুক্তিগত সমন্বয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒