দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

কর্ণফুলী নদী দখলদারদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানোর প্রতিবাদ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম

কর্ণফুলী নদী দখলদারদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানোর প্রতিবাদ

চট্টগ্রামের কর্ণফুলী নদী দখলদারদের পক্ষে আইনজীবীদের অবস্থানের প্রতিবাদে মানববন্ধন করেছে ১০টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। একই সঙ্গে নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কর্ণফুলী নদীকে সংরক্ষিত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা। শুক্রবার বেলা ১১টায় নগরের ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কর্ণফুলী নদী দখলদার জাতীয় মৎস্যজীবী সমবায় ও চট্টগ্রাম বন্দরের পক্ষে হাইকোর্টে অবস্থান নিয়ে জনস্বার্থে মামলা পরিচালনাকারী আইনজীবীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। দখলদারদের পক্ষে এ ধরনের অবস্থান নদী দখল ও দূষণকে উৎসাহিত করছে। বক্তারা জেলা প্রশাসনকে আগামী ১৫ দিনের মধ্যে নদীর তীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, আগে জানতাম কর্ণফুলী নদীর সব দখলদার আওয়ামী লীগ। এখন দেখছি সবাই বিএনপি হয়ে গেছে। দেশের স্বার্থ লুট ও পরিবেশ-প্রতিবেশ ধ্বংসে লুটেরারা ক্ষমতার ছায়ায় থাকে এটাই তার বড় প্রমাণ।

মানববন্ধনে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—কর্ণফুলী নদীর তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীর তীরকে সংরক্ষিত এলাকা ঘোষণা এবং সেখানে দেশীয় প্রজাতির ফলজ ও ঔষধি গাছের বাগান তৈরি করা। দখলদারদের পক্ষে আইনজীবীদের অবস্থান অব্যাহত থাকলে নৌ ধর্মঘটসহ প্রতীকী ‘কর্ণফুলী ভরাট’ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক আলীউর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা কর্মসূচিতে বক্তব্য দেন। বক্তারা জানান, দখলদারদের পক্ষে অতীতে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা আইনি লড়াইয়ে পরাজিত হওয়ার পর, বর্তমানে অন্য প্রভাবশালী আইনজীবীরা তাদের পক্ষে লড়ছেন, যা দেশের স্বার্থবিরোধী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী নদী দখলদারদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানোর প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের কর্ণফুলী নদী দখলদারদের পক্ষে আইনজীবীদের অবস্থানের প্রতিবাদে মানববন্ধন করেছে ১০টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। একই সঙ্গে নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কর্ণফুলী নদীকে সংরক্ষিত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা। শুক্রবার বেলা ১১টায় নগরের ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কর্ণফুলী নদী দখলদার জাতীয় মৎস্যজীবী সমবায় ও চট্টগ্রাম বন্দরের পক্ষে হাইকোর্টে অবস্থান নিয়ে জনস্বার্থে মামলা পরিচালনাকারী আইনজীবীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। দখলদারদের পক্ষে এ ধরনের অবস্থান নদী দখল ও দূষণকে উৎসাহিত করছে। বক্তারা জেলা প্রশাসনকে আগামী ১৫ দিনের মধ্যে নদীর তীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, আগে জানতাম কর্ণফুলী নদীর সব দখলদার আওয়ামী লীগ। এখন দেখছি সবাই বিএনপি হয়ে গেছে। দেশের স্বার্থ লুট ও পরিবেশ-প্রতিবেশ ধ্বংসে লুটেরারা ক্ষমতার ছায়ায় থাকে এটাই তার বড় প্রমাণ।

মানববন্ধনে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—কর্ণফুলী নদীর তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীর তীরকে সংরক্ষিত এলাকা ঘোষণা এবং সেখানে দেশীয় প্রজাতির ফলজ ও ঔষধি গাছের বাগান তৈরি করা। দখলদারদের পক্ষে আইনজীবীদের অবস্থান অব্যাহত থাকলে নৌ ধর্মঘটসহ প্রতীকী ‘কর্ণফুলী ভরাট’ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক আলীউর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা কর্মসূচিতে বক্তব্য দেন। বক্তারা জানান, দখলদারদের পক্ষে অতীতে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা আইনি লড়াইয়ে পরাজিত হওয়ার পর, বর্তমানে অন্য প্রভাবশালী আইনজীবীরা তাদের পক্ষে লড়ছেন, যা দেশের স্বার্থবিরোধী।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒