দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফ সভাপতির সাক্ষাৎ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফ সভাপতির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। সাক্ষা‌তে এমএসএফ-এর আন্তর্জাতিক সভাপতি পাশাপাশি বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের রিজিওনাল হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স লিড আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষা‌তে বাংলাদেশে এমএসএফ-এর চলমান মানবিক ও চিকিৎসা কার্যক্রম, জরুরি স্বাস্থ্যসেবা, মানবিক সংকটে চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে বাংলাদেশে এমএসএফ-এর কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবিক ও চিকিৎসাসেবা দেওয়ায় এমএসএফ-এর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মানবিক সংকটের সময় মানুষের জীবন রক্ষা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে এমএসএফ-এর বিভিন্ন মানবিক কার্যক্রম এবং মাঠপর্যায়ে তাদের অভিজ্ঞতা নিয়েও আলোচনা হয়। প্রতিনিধিদল বাংলাদেশে তাদের কার্যক্রমের অভিজ্ঞতা, মানবিক স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাস্তবতা এবং ভবিষ্যৎ কার্যক্রমের সম্ভাবনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করে। সাক্ষা‌তে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় ভবিষ্যতে স্বাস্থ্য ও মানবিক খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা, জরুরি চিকিৎসাসেবায় সক্ষমতা বৃদ্ধি এবং সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা উন্নয়নের বিষয়েও মতবিনিময় হয়। বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশে মানবিক ও স্বাস্থ্যসেবা খাতে এমএসএফ-এর কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফ সভাপতির সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। সাক্ষা‌তে এমএসএফ-এর আন্তর্জাতিক সভাপতি পাশাপাশি বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের রিজিওনাল হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স লিড আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষা‌তে বাংলাদেশে এমএসএফ-এর চলমান মানবিক ও চিকিৎসা কার্যক্রম, জরুরি স্বাস্থ্যসেবা, মানবিক সংকটে চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে বাংলাদেশে এমএসএফ-এর কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবিক ও চিকিৎসাসেবা দেওয়ায় এমএসএফ-এর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মানবিক সংকটের সময় মানুষের জীবন রক্ষা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে এমএসএফ-এর বিভিন্ন মানবিক কার্যক্রম এবং মাঠপর্যায়ে তাদের অভিজ্ঞতা নিয়েও আলোচনা হয়। প্রতিনিধিদল বাংলাদেশে তাদের কার্যক্রমের অভিজ্ঞতা, মানবিক স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাস্তবতা এবং ভবিষ্যৎ কার্যক্রমের সম্ভাবনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করে। সাক্ষা‌তে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় ভবিষ্যতে স্বাস্থ্য ও মানবিক খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা, জরুরি চিকিৎসাসেবায় সক্ষমতা বৃদ্ধি এবং সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা উন্নয়নের বিষয়েও মতবিনিময় হয়। বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশে মানবিক ও স্বাস্থ্যসেবা খাতে এমএসএফ-এর কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒