দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

চট্টগ্রামে কোটি টাকা ব্যয়েও মশার দাপট, বাড়ছে ডেঙ্গু

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম

চট্টগ্রামে কোটি টাকা ব্যয়েও মশার দাপট, বাড়ছে ডেঙ্গু

মশক নিধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোটি কোটি টাকা ব্যয় হলেও নগরীতে মশার উপদ্রব কমছে না। উল্টো বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রাক-বর্ষা জরিপেও নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভার উদ্বেগজনক ঘনত্ব ধরা পড়েছে।

গত ৮ থেকে ১৮ জুন পর্যন্ত নগরীর ১৮টি ওয়ার্ডের ৩৭০টি বাড়ি পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৯৯টি বাড়ি এবং ৩৪৫টি পানির পাত্রের ১১৪টিতে এডিসের লার্ভা মেলে। জরিপে কনটেইনার ইনডেক্স ৩৩ দশমিক ০৪ শতাংশ, হাউস ইনডেক্স ২৬ দশমিক ৭৬ শতাংশ এবং ব্রেটো ইনডেক্স ৩০ দশমিক ৮১ শতাংশ পাওয়া গেছে, যা নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি। উত্তর কাট্টলী, পাঁচলাইশ, জালালাবাদ, পশ্চিম ও দক্ষিণ বাকলিয়া, পাথরঘাটা, আন্দরকিল্লা ও দক্ষিণ হালিশহরকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভাগীয় কীটতত্ত্ববিদ মো. মফিজুল হক শাহ জানান, প্রাপ্ত লার্ভার ৭০ থেকে ৮০ শতাংশই এডিস ইজিপ্টাই প্রজাতির এবং বাসাবাড়িতে জমে থাকা পানি ও নির্মাণাধীন ভবনই এর প্রধান প্রজননস্থল।

এদিকে চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৭ জন এবং মারা গেছেন তিনজন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জুলাইয়ে ৫৩৬ জন এবং আগস্টের প্রথম ১৯ দিনেই নতুন করে ৬৬৩ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৩ জন রোগী। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, থেমে থেমে বৃষ্টির কারণে এডিসের বংশবিস্তার বাড়ছে, তবে আক্রান্তদের ৯৯ শতাংশের বেশি সুস্থ হয়ে উঠছেন এবং হাসপাতালে দেরিতে আসায় তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২২ সালে ২ হাজার ৬৪০ জন, ২০২৩ সালে ১২ হাজার ৩ জন, ২০২৪ সালে ২ হাজার ৭৩৭ জন এবং ২০২৫ সালে ৩ হাজার ৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

মশক নিধনে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ১০ মাসে ওষুধ ও যন্ত্রপাতিতে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করেছে চসিক। এছাড়া ৩৫৫ জন অপারেটরের পেছনে প্রতি মাসে ব্যয় হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং ২০০০ সাল থেকে এ পর্যন্ত চসিক ব্যয় করেছে প্রায় ৪৬ কোটি ৯৬ লাখ টাকা। বিপুল অঙ্কের এই ব্যয়ের পরও চান্দগাঁও, বহদ্দারহাট, জামালখান, চকবাজার ও হালিশহরসহ বিভিন্ন এলাকায় মশার উপদ্রব অব্যাহত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী জানান, মাত্র সাড়ে তিনশো কর্মী দিয়ে প্রায় ৭০ লাখ নগরবাসীকে সেবা দেওয়া কঠিন হলেও তারা লার্ভা ধ্বংসকে প্রাধান্য দিয়ে কাজ করছেন। মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি জানান, চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকায় ৬০ সদস্যের বিশেষ দল কাজ করছে এবং প্রয়োজনীয় কীটনাশক মজুত রয়েছে। তবে চবির প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. আহসান হাবিব সিয়াম ও নগর পরিকল্পনাবিদ মো. দেলোয়ার হোসেন মজুমদার মশা নিয়ন্ত্রণে কীটতত্ত্ববিদদের সম্পৃক্ততা ও নিয়মিত বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে কার্যকর কীটনাশক ব্যবহারের ওপর জোর দিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে কোটি টাকা ব্যয়েও মশার দাপট, বাড়ছে ডেঙ্গু

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

মশক নিধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোটি কোটি টাকা ব্যয় হলেও নগরীতে মশার উপদ্রব কমছে না। উল্টো বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রাক-বর্ষা জরিপেও নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভার উদ্বেগজনক ঘনত্ব ধরা পড়েছে।

গত ৮ থেকে ১৮ জুন পর্যন্ত নগরীর ১৮টি ওয়ার্ডের ৩৭০টি বাড়ি পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৯৯টি বাড়ি এবং ৩৪৫টি পানির পাত্রের ১১৪টিতে এডিসের লার্ভা মেলে। জরিপে কনটেইনার ইনডেক্স ৩৩ দশমিক ০৪ শতাংশ, হাউস ইনডেক্স ২৬ দশমিক ৭৬ শতাংশ এবং ব্রেটো ইনডেক্স ৩০ দশমিক ৮১ শতাংশ পাওয়া গেছে, যা নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি। উত্তর কাট্টলী, পাঁচলাইশ, জালালাবাদ, পশ্চিম ও দক্ষিণ বাকলিয়া, পাথরঘাটা, আন্দরকিল্লা ও দক্ষিণ হালিশহরকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভাগীয় কীটতত্ত্ববিদ মো. মফিজুল হক শাহ জানান, প্রাপ্ত লার্ভার ৭০ থেকে ৮০ শতাংশই এডিস ইজিপ্টাই প্রজাতির এবং বাসাবাড়িতে জমে থাকা পানি ও নির্মাণাধীন ভবনই এর প্রধান প্রজননস্থল।

এদিকে চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৭ জন এবং মারা গেছেন তিনজন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জুলাইয়ে ৫৩৬ জন এবং আগস্টের প্রথম ১৯ দিনেই নতুন করে ৬৬৩ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৩ জন রোগী। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, থেমে থেমে বৃষ্টির কারণে এডিসের বংশবিস্তার বাড়ছে, তবে আক্রান্তদের ৯৯ শতাংশের বেশি সুস্থ হয়ে উঠছেন এবং হাসপাতালে দেরিতে আসায় তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২২ সালে ২ হাজার ৬৪০ জন, ২০২৩ সালে ১২ হাজার ৩ জন, ২০২৪ সালে ২ হাজার ৭৩৭ জন এবং ২০২৫ সালে ৩ হাজার ৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

মশক নিধনে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ১০ মাসে ওষুধ ও যন্ত্রপাতিতে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করেছে চসিক। এছাড়া ৩৫৫ জন অপারেটরের পেছনে প্রতি মাসে ব্যয় হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং ২০০০ সাল থেকে এ পর্যন্ত চসিক ব্যয় করেছে প্রায় ৪৬ কোটি ৯৬ লাখ টাকা। বিপুল অঙ্কের এই ব্যয়ের পরও চান্দগাঁও, বহদ্দারহাট, জামালখান, চকবাজার ও হালিশহরসহ বিভিন্ন এলাকায় মশার উপদ্রব অব্যাহত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী জানান, মাত্র সাড়ে তিনশো কর্মী দিয়ে প্রায় ৭০ লাখ নগরবাসীকে সেবা দেওয়া কঠিন হলেও তারা লার্ভা ধ্বংসকে প্রাধান্য দিয়ে কাজ করছেন। মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি জানান, চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকায় ৬০ সদস্যের বিশেষ দল কাজ করছে এবং প্রয়োজনীয় কীটনাশক মজুত রয়েছে। তবে চবির প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. আহসান হাবিব সিয়াম ও নগর পরিকল্পনাবিদ মো. দেলোয়ার হোসেন মজুমদার মশা নিয়ন্ত্রণে কীটতত্ত্ববিদদের সম্পৃক্ততা ও নিয়মিত বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে কার্যকর কীটনাশক ব্যবহারের ওপর জোর দিয়েছেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒