দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পাঁচ মাসে ৬২ বার ট্রেনে পাথর নিক্ষেপ, আতঙ্কে যাত্রীরা

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম

পাঁচ মাসে ৬২ বার ট্রেনে পাথর নিক্ষেপ, আতঙ্কে যাত্রীরা

কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে এই অঞ্চলে অন্তত ৬২টি পাথর নিক্ষেপের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় সাধারণ যাত্রী ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, নথিভুক্ত ৬২টি ঘটনার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম পথে ৩৭টি এবং চট্টগ্রাম-কক্সবাজার পথে ১৯টি ঘটনা ঘটেছে। এ ছাড়া লাকসাম-নোয়াখালী পথে চারটি ও লাকসাম-চাঁদপুর পথে দুটি ঘটনা ঘটে। প্রতিদিন এসব রেলপথের ৪৪৩ কিলোমিটারে চলাচলকারী ২৬ জোড়া ট্রেনে প্রায় ২৫ হাজার মানুষ যাতায়াত করেন।

গত ৩০ জুলাই রাতে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসে কুমিল্লার রাজাপুর এলাকায় পাথরের আঘাতে গুরুতর আহত হন মাইজদীর বাসিন্দা মহিউদ্দিন। তিনি জানান, ট্রেনটি স্টেশন পার হওয়ার সময় বিকট শব্দে জানালার কাচ ভেঙে পাথর এসে তার মাথায় লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি ট্রেনের ভেতরেই লুটিয়ে পড়েন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা-চট্টগ্রাম পথের মহানগর প্রভাতীর যাত্রী ফাহিমা চৌধুরী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সারোয়ার বাবু জানান, নিরাপদ ভেবে ট্রেনে চড়লেও হঠাৎ পাথর এসে পড়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক কাজ করছে। পাথরের আঘাতে মাথা, চোখ, নাক ও কানে গুরুতর জখম হচ্ছে। এর ফলে সরকারি সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি যাত্রীদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে।

রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মনিরুজ্জামান জানান, পাথর নিক্ষেপে শুধু যাত্রী আহত হচ্ছেন না, ট্রেনের জানালার কাচ ভেঙে বড় ধরনের ক্ষতি হচ্ছে। বিশেষ করে এসি বগির একটি জানালা ক্ষতিগ্রস্ত হলে মেরামত না হওয়া পর্যন্ত পুরো বগিটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। এতে রেলওয়ের নিয়মিত পরিচালনাও ব্যাহত হচ্ছে।

রেলওয়ে চট্টগ্রাম থানার উপপরিদর্শক সহদেব কুমার সরকার জানান, ২০২৪ সাল থেকে ডুলাহাজরা, রামু ও দোহাজারি এলাকার ঘটনায় ১২টি মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, কুমিল্লা অঞ্চলে সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বেড়েছে। এটি নিছক দুষ্টুমি নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাসে ৬২ বার ট্রেনে পাথর নিক্ষেপ, আতঙ্কে যাত্রীরা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে এই অঞ্চলে অন্তত ৬২টি পাথর নিক্ষেপের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় সাধারণ যাত্রী ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, নথিভুক্ত ৬২টি ঘটনার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম পথে ৩৭টি এবং চট্টগ্রাম-কক্সবাজার পথে ১৯টি ঘটনা ঘটেছে। এ ছাড়া লাকসাম-নোয়াখালী পথে চারটি ও লাকসাম-চাঁদপুর পথে দুটি ঘটনা ঘটে। প্রতিদিন এসব রেলপথের ৪৪৩ কিলোমিটারে চলাচলকারী ২৬ জোড়া ট্রেনে প্রায় ২৫ হাজার মানুষ যাতায়াত করেন।

গত ৩০ জুলাই রাতে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসে কুমিল্লার রাজাপুর এলাকায় পাথরের আঘাতে গুরুতর আহত হন মাইজদীর বাসিন্দা মহিউদ্দিন। তিনি জানান, ট্রেনটি স্টেশন পার হওয়ার সময় বিকট শব্দে জানালার কাচ ভেঙে পাথর এসে তার মাথায় লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি ট্রেনের ভেতরেই লুটিয়ে পড়েন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা-চট্টগ্রাম পথের মহানগর প্রভাতীর যাত্রী ফাহিমা চৌধুরী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সারোয়ার বাবু জানান, নিরাপদ ভেবে ট্রেনে চড়লেও হঠাৎ পাথর এসে পড়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক কাজ করছে। পাথরের আঘাতে মাথা, চোখ, নাক ও কানে গুরুতর জখম হচ্ছে। এর ফলে সরকারি সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি যাত্রীদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে।

রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মনিরুজ্জামান জানান, পাথর নিক্ষেপে শুধু যাত্রী আহত হচ্ছেন না, ট্রেনের জানালার কাচ ভেঙে বড় ধরনের ক্ষতি হচ্ছে। বিশেষ করে এসি বগির একটি জানালা ক্ষতিগ্রস্ত হলে মেরামত না হওয়া পর্যন্ত পুরো বগিটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। এতে রেলওয়ের নিয়মিত পরিচালনাও ব্যাহত হচ্ছে।

রেলওয়ে চট্টগ্রাম থানার উপপরিদর্শক সহদেব কুমার সরকার জানান, ২০২৪ সাল থেকে ডুলাহাজরা, রামু ও দোহাজারি এলাকার ঘটনায় ১২টি মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, কুমিল্লা অঞ্চলে সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বেড়েছে। এটি নিছক দুষ্টুমি নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒