দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

মোবাইলে কথা বলার খরচ কমছে, গণশুনানিতে বিটিআরসির সুখবর

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

মোবাইলে কথা বলার খরচ কমছে, গণশুনানিতে বিটিআরসির সুখবর

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বর্তমানে নির্ধারিত ভয়েস কলের সর্বনিম্ন রেট বা ‘ফ্লোর প্রাইস’ কমানোর বিষয়ে কাজ চলছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক গণশুনানিতে গ্রাহকের প্রশ্নের জবাবে এই তথ্য দেওয়া হয়। বর্তমানে ভয়েস কলের সর্বনিম্ন ট্যারিফ ৪৫ পয়সা এবং সর্বোচ্চ ২ টাকা নির্ধারিত রয়েছে। বিটিআরসি জানায়, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এই সর্বনিম্ন রেট কমানোর প্রক্রিয়া চলছে।

গণশুনানিতে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন সভাপতিত্ব করেন। এতে জানানো হয়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত কমিশনে মোট ১৩ হাজার ৯টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১১ হাজার ২৭৯টি বা ৮৬ দশমিক ৭০ শতাংশ অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। দ্রুততম সময়ে শতভাগ অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কমিশন।

বিদ্যুৎ বিভ্রাটের সময় নেটওয়ার্ক সচল রাখা এবং মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়েও শুনানি করা হয়। বিটিআরসি জানায়, সারাদেশে টাওয়ারের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এছাড়া নিয়মিতভাবে টাওয়ারের বিকিরণ পরিমাপ করা হয় এবং সেবার মান উন্নয়নে মাসভিত্তিক তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়ে এক প্রশ্নের জবাবে জানানো হয়, হাওরসহ দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক জোরদারে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত এই অপারেটর। এছাড়া সব ধরনের বার্তা পর্যায়ক্রমে মাস্কিংয়ের আওতায় আনা হচ্ছে এবং ডাটা প্যাকেজের শর্ত স্পষ্টভাবে গ্রাহকদের জানাতে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।

গণশুনানিতে জানানো হয়, এখন থেকে টেলিযোগাযোগ আইন অনুযায়ী প্রতি মাসে অন্তত একবার এ ধরনের শুনানির আয়োজন করা হবে। এবারের শুনানিতে অংশ নিতে অনলাইনে মোট ২ হাজার ৯৯০ জন গ্রাহক নিবন্ধন করেছিলেন। এর মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত ও অভিযোগ তুলে ধরার সুযোগ পাবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মোবাইলে কথা বলার খরচ কমছে, গণশুনানিতে বিটিআরসির সুখবর

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বর্তমানে নির্ধারিত ভয়েস কলের সর্বনিম্ন রেট বা ‘ফ্লোর প্রাইস’ কমানোর বিষয়ে কাজ চলছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক গণশুনানিতে গ্রাহকের প্রশ্নের জবাবে এই তথ্য দেওয়া হয়। বর্তমানে ভয়েস কলের সর্বনিম্ন ট্যারিফ ৪৫ পয়সা এবং সর্বোচ্চ ২ টাকা নির্ধারিত রয়েছে। বিটিআরসি জানায়, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এই সর্বনিম্ন রেট কমানোর প্রক্রিয়া চলছে।

গণশুনানিতে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন সভাপতিত্ব করেন। এতে জানানো হয়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত কমিশনে মোট ১৩ হাজার ৯টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১১ হাজার ২৭৯টি বা ৮৬ দশমিক ৭০ শতাংশ অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। দ্রুততম সময়ে শতভাগ অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কমিশন।

বিদ্যুৎ বিভ্রাটের সময় নেটওয়ার্ক সচল রাখা এবং মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়েও শুনানি করা হয়। বিটিআরসি জানায়, সারাদেশে টাওয়ারের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এছাড়া নিয়মিতভাবে টাওয়ারের বিকিরণ পরিমাপ করা হয় এবং সেবার মান উন্নয়নে মাসভিত্তিক তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়ে এক প্রশ্নের জবাবে জানানো হয়, হাওরসহ দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক জোরদারে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত এই অপারেটর। এছাড়া সব ধরনের বার্তা পর্যায়ক্রমে মাস্কিংয়ের আওতায় আনা হচ্ছে এবং ডাটা প্যাকেজের শর্ত স্পষ্টভাবে গ্রাহকদের জানাতে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।

গণশুনানিতে জানানো হয়, এখন থেকে টেলিযোগাযোগ আইন অনুযায়ী প্রতি মাসে অন্তত একবার এ ধরনের শুনানির আয়োজন করা হবে। এবারের শুনানিতে অংশ নিতে অনলাইনে মোট ২ হাজার ৯৯০ জন গ্রাহক নিবন্ধন করেছিলেন। এর মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত ও অভিযোগ তুলে ধরার সুযোগ পাবেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒