দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

বিমানবন্দরের নিরাপত্তা গলদ: দরকার কঠোর মনিটরিং

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০১:৩৩ এএম

বিমানবন্দরের নিরাপত্তা গলদ: দরকার কঠোর মনিটরিং

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১ রাউন্ড তাজা গুলিসহ এক প্রভাবশালী ব্যবসায়ীর একাধিক নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে বিমানে উঠে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিমানবন্দরের প্রবেশপথ থেকে শুরু করে চূড়ান্ত সিকিউরিটি চেক পর্যন্ত কোনো স্তরেই এই গোলাবারুদ শনাক্ত না হওয়া দেশের বেসামরিক বিমান চলাচলের ভঙ্গুর নিরাপত্তাব্যবস্থাকেই উন্মোচন করেছে। বিষয়টি শাহজালাল বিমানবন্দরে ধরা না পড়ে দিল্লির বিমানবন্দরে উন্মোচিত হওয়া জাতির জন্য বিব্রতকরও বটে। তদন্তে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীলদের প্রত্যক্ষ সহায়তায় ওই ব্যক্তি সাধারণ প্রটোকল এড়িয়ে অনিয়ম ও অবৈধ প্রটোকলের সুযোগ পান। স্ক্রিনিংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা মনিটরে নজর না রেখে যাত্রীর সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন যা জাতীয় নিরাপত্তার সরাসরি লঙ্ঘন।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার স্পষ্ট নির্দেশনা রয়েছে যে প্রভাবশালী কিংবা ভিআইপি, কারও জন্যই সিকিউরিটি প্রটোকল শিথিল করা যাবে না। প্রধান বিমানবন্দরে ব্যক্তির পরিচয় দেখে নিরাপত্তার নিয়ম শিথিল করার এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এভিয়েশন খাতের ভাবমূর্তি মারাত্মক প্রশ্নের মুখে ফেলেছে। বিমানবন্দর কোনো ব্যক্তিগত প্রটোকল প্রদর্শনের জায়গা নয়, এটি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তার একটি স্পর্শকাতর কেন্দ্র। তাই এ ঘটনায় শুধু তদন্ত কমিটি গঠন আর কয়েকজন নিম্নপদস্থ কর্মীর বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নিলে চলবে না। ঘটনার পেছনের প্রত্যেক ব্যক্তি ও নেটওয়ার্ককে কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে।

ভিআইপি বা প্রটোকল সংস্কৃতির নামে সিকিউরিটি স্ক্যানিংয়ে ছাড় দেওয়ার মানসিকতা সম্পূর্ণভাবে বন্ধ করা জরুরি। একইসঙ্গে আধুনিক প্রযুক্তি সচল রাখার পাশাপাশি কর্মীদের পেশাদারত্ব ও সততা নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। ভবিষ্যতে যেন বিমানবন্দরে আর কোনো অনিয়মের ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দরের নিরাপত্তা গলদ: দরকার কঠোর মনিটরিং

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১ রাউন্ড তাজা গুলিসহ এক প্রভাবশালী ব্যবসায়ীর একাধিক নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে বিমানে উঠে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিমানবন্দরের প্রবেশপথ থেকে শুরু করে চূড়ান্ত সিকিউরিটি চেক পর্যন্ত কোনো স্তরেই এই গোলাবারুদ শনাক্ত না হওয়া দেশের বেসামরিক বিমান চলাচলের ভঙ্গুর নিরাপত্তাব্যবস্থাকেই উন্মোচন করেছে। বিষয়টি শাহজালাল বিমানবন্দরে ধরা না পড়ে দিল্লির বিমানবন্দরে উন্মোচিত হওয়া জাতির জন্য বিব্রতকরও বটে। তদন্তে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীলদের প্রত্যক্ষ সহায়তায় ওই ব্যক্তি সাধারণ প্রটোকল এড়িয়ে অনিয়ম ও অবৈধ প্রটোকলের সুযোগ পান। স্ক্রিনিংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা মনিটরে নজর না রেখে যাত্রীর সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন যা জাতীয় নিরাপত্তার সরাসরি লঙ্ঘন।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার স্পষ্ট নির্দেশনা রয়েছে যে প্রভাবশালী কিংবা ভিআইপি, কারও জন্যই সিকিউরিটি প্রটোকল শিথিল করা যাবে না। প্রধান বিমানবন্দরে ব্যক্তির পরিচয় দেখে নিরাপত্তার নিয়ম শিথিল করার এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এভিয়েশন খাতের ভাবমূর্তি মারাত্মক প্রশ্নের মুখে ফেলেছে। বিমানবন্দর কোনো ব্যক্তিগত প্রটোকল প্রদর্শনের জায়গা নয়, এটি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তার একটি স্পর্শকাতর কেন্দ্র। তাই এ ঘটনায় শুধু তদন্ত কমিটি গঠন আর কয়েকজন নিম্নপদস্থ কর্মীর বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নিলে চলবে না। ঘটনার পেছনের প্রত্যেক ব্যক্তি ও নেটওয়ার্ককে কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে।

ভিআইপি বা প্রটোকল সংস্কৃতির নামে সিকিউরিটি স্ক্যানিংয়ে ছাড় দেওয়ার মানসিকতা সম্পূর্ণভাবে বন্ধ করা জরুরি। একইসঙ্গে আধুনিক প্রযুক্তি সচল রাখার পাশাপাশি কর্মীদের পেশাদারত্ব ও সততা নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। ভবিষ্যতে যেন বিমানবন্দরে আর কোনো অনিয়মের ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒