দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

আওয়ামী শাসনে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে : স্পিকার

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

আওয়ামী শাসনে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে : স্পিকার

বিগত ১৫ বছরের আওয়ামী স্বৈরাচারী শাসনে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে এদেশের জনগণ কখনোই স্বৈরাচারের কাছে নতি স্বীকার করেনি উল্লেখ করে তিনি বলেন, চরম প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা ও আস্থা সমুন্নত রেখেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের এক পরীক্ষিত বন্ধু এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ফ্রান্স এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গন্তব্য। তিনি আশা প্রকাশ করেন, ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের মাধ্যমে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে। একই সাথে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ও বিশিষ্ট নাগরিক আন্দ্রে মারলোর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বৈঠকে ফ্রান্সের প্রতিনিধিদল দুই দেশের মধ্যে সংসদীয় কমিটি গঠন এবং মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস কূপ অনুসন্ধান এবং খনন কাজের মতো গুরুত্বপূর্ণ খাতে ফরাসি অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধির তাগিদ দেন তারা। আলোচনার একপর্যায়ে প্রতিনিধিদল ফ্রান্সের সিনেটের পক্ষ থেকে স্পিকারসহ বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদলকে ফ্রান্স সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা, বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী শাসনে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে : স্পিকার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিগত ১৫ বছরের আওয়ামী স্বৈরাচারী শাসনে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে এদেশের জনগণ কখনোই স্বৈরাচারের কাছে নতি স্বীকার করেনি উল্লেখ করে তিনি বলেন, চরম প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা ও আস্থা সমুন্নত রেখেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের এক পরীক্ষিত বন্ধু এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ফ্রান্স এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গন্তব্য। তিনি আশা প্রকাশ করেন, ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের মাধ্যমে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে। একই সাথে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ও বিশিষ্ট নাগরিক আন্দ্রে মারলোর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বৈঠকে ফ্রান্সের প্রতিনিধিদল দুই দেশের মধ্যে সংসদীয় কমিটি গঠন এবং মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস কূপ অনুসন্ধান এবং খনন কাজের মতো গুরুত্বপূর্ণ খাতে ফরাসি অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধির তাগিদ দেন তারা। আলোচনার একপর্যায়ে প্রতিনিধিদল ফ্রান্সের সিনেটের পক্ষ থেকে স্পিকারসহ বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদলকে ফ্রান্স সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা, বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒