দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

নিখোঁজের ৭ মাস পর এক পা হারিয়ে ফিরল রায়হান, তদন্তে বিএইচআরএফ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

নিখোঁজের ৭ মাস পর এক পা হারিয়ে ফিরল রায়হান, তদন্তে বিএইচআরএফ

চট্টগ্রামের লোহাগাড়ায় সাত মাস আগে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী শিশু মোহাম্মদ রায়হান এক পা হারানো অবস্থায় ফিরে এসেছে। সম্প্রতি উপজেলার চুনতি সীরাত মাহফিল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, নিখোঁজের পর রায়হানকে একটি সংঘবদ্ধ চক্র অপহরণ করে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করেছে এবং তার ডান পা কেটে দিয়েছে।

এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) তিন সদস্যের একটি বিশেষ তথ্যানুসন্ধান দল গঠন করেছে। বিএইচআরএফ চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট এএইচএম জসিমউদ্দীনকে প্রধান করে এই দল গঠন করা হয়। দলের অন্য দুই সদস্য হলেন সাংবাদিক শহীদুল ইসলাম বাবর ও আনিসুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, চুনতি ইউনিয়নের সাতগড় নোয়াপাড়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে রায়হান প্রায় সাত মাস আগে চুল কাটার জন্য বাবার কাছ থেকে টাকা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সম্প্রতি চুনতি সীরাত মাহফিল এলাকায় তাকে ভিক্ষা করতে দেখা যায়। উদ্ধারের পর দেখা যায় তার ডান পা নেই এবং শরীরে গুরুতর ক্ষত রয়েছে।

বিএইচআরএফের তথ্যানুসন্ধান দলের প্রধান অ্যাডভোকেট এএইচএম জসিমউদ্দীন জানান, রায়হানের নিখোঁজ হওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত পুরো ঘটনাটি ধারাবাহিকভাবে অনুসন্ধান করা হবে। শিশুটিকে অপহরণ করে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও ফৌজদারি অপরাধ। তারা সংগৃহীত তথ্য ও প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবেন এবং রায়হানের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের ৭ মাস পর এক পা হারিয়ে ফিরল রায়হান, তদন্তে বিএইচআরএফ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়ায় সাত মাস আগে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী শিশু মোহাম্মদ রায়হান এক পা হারানো অবস্থায় ফিরে এসেছে। সম্প্রতি উপজেলার চুনতি সীরাত মাহফিল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, নিখোঁজের পর রায়হানকে একটি সংঘবদ্ধ চক্র অপহরণ করে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করেছে এবং তার ডান পা কেটে দিয়েছে।

এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) তিন সদস্যের একটি বিশেষ তথ্যানুসন্ধান দল গঠন করেছে। বিএইচআরএফ চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট এএইচএম জসিমউদ্দীনকে প্রধান করে এই দল গঠন করা হয়। দলের অন্য দুই সদস্য হলেন সাংবাদিক শহীদুল ইসলাম বাবর ও আনিসুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, চুনতি ইউনিয়নের সাতগড় নোয়াপাড়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে রায়হান প্রায় সাত মাস আগে চুল কাটার জন্য বাবার কাছ থেকে টাকা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সম্প্রতি চুনতি সীরাত মাহফিল এলাকায় তাকে ভিক্ষা করতে দেখা যায়। উদ্ধারের পর দেখা যায় তার ডান পা নেই এবং শরীরে গুরুতর ক্ষত রয়েছে।

বিএইচআরএফের তথ্যানুসন্ধান দলের প্রধান অ্যাডভোকেট এএইচএম জসিমউদ্দীন জানান, রায়হানের নিখোঁজ হওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত পুরো ঘটনাটি ধারাবাহিকভাবে অনুসন্ধান করা হবে। শিশুটিকে অপহরণ করে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও ফৌজদারি অপরাধ। তারা সংগৃহীত তথ্য ও প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবেন এবং রায়হানের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করবেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒