দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ওয়ানডে অভিষেকেই ১৫০, ব্রিটজকের রেকর্ডে ভাগ বসালেন হারমান

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ এএম

ওয়ানডে অভিষেকেই ১৫০, ব্রিটজকের রেকর্ডে ভাগ বসালেন হারমান

ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ২৪ বছর বয়সী ওপেনার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

উইন্ডহোকে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা আক্রমণাত্মক ছিল না দক্ষিণ আফ্রিকার। সপ্তম ওভারে ইস্টারহুইজেনের বিদায়ের পর জর্ডান হারমান ও ডি জর্জি মিলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ১৬৬ বলে ১৯০ রান।

৯৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন হারমান। দলীয় ২১৭ রানে ডি জর্জি ৮৪ বলে ৭২ রান করে আউট হলেও থামেনি হারমানের ব্যাট। এরপর ডেভাল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে আরও ৫৯ রান যোগ করেন তিনি।

শেষ পর্যন্ত ১২৬ বলে ১৫০ রান করে সাজঘরে ফেরেন হারমান। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার ও তিনটি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর পঞ্চম শতক।

হারমানের এই ইনিংস তাঁকে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের সমান উচ্চতায় নিয়ে গেছে। গত বছরের ১০ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ১৪৮ বলে ১৫০ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার আরেক ব্যাটার ম্যাথু ব্রিটজকে। এবার তাঁরই সতীর্থ হারমানও ১৫০ রান করে সেই রেকর্ডে ভাগ বসালেন।

ব্রিটজকের আগে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের দখলে। ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৩৬ বলে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

হেইন্সের রেকর্ড প্রায় সাড়ে চার দশক টিকে থাকলেও ব্রিটজকের রেকর্ড স্থায়ী হলো মাত্র দেড় বছর। এবার একই রেকর্ডে নাম লেখালেন তাঁরই সতীর্থ হারমান।

হারমানের ১৫০ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ওয়ানডে অভিষেকেই ১৫০, ব্রিটজকের রেকর্ডে ভাগ বসালেন হারমান

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ২৪ বছর বয়সী ওপেনার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

উইন্ডহোকে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা আক্রমণাত্মক ছিল না দক্ষিণ আফ্রিকার। সপ্তম ওভারে ইস্টারহুইজেনের বিদায়ের পর জর্ডান হারমান ও ডি জর্জি মিলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ১৬৬ বলে ১৯০ রান।

৯৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন হারমান। দলীয় ২১৭ রানে ডি জর্জি ৮৪ বলে ৭২ রান করে আউট হলেও থামেনি হারমানের ব্যাট। এরপর ডেভাল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে আরও ৫৯ রান যোগ করেন তিনি।

শেষ পর্যন্ত ১২৬ বলে ১৫০ রান করে সাজঘরে ফেরেন হারমান। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার ও তিনটি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর পঞ্চম শতক।

হারমানের এই ইনিংস তাঁকে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের সমান উচ্চতায় নিয়ে গেছে। গত বছরের ১০ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ১৪৮ বলে ১৫০ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার আরেক ব্যাটার ম্যাথু ব্রিটজকে। এবার তাঁরই সতীর্থ হারমানও ১৫০ রান করে সেই রেকর্ডে ভাগ বসালেন।

ব্রিটজকের আগে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের দখলে। ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৩৬ বলে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

হেইন্সের রেকর্ড প্রায় সাড়ে চার দশক টিকে থাকলেও ব্রিটজকের রেকর্ড স্থায়ী হলো মাত্র দেড় বছর। এবার একই রেকর্ডে নাম লেখালেন তাঁরই সতীর্থ হারমান।

হারমানের ১৫০ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒