দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ : জমকালো আয়োজনে শেষ হলো ঢাকা নাট্যোৎসব

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ : জমকালো আয়োজনে শেষ হলো ঢাকা নাট্যোৎসব

ঢাকার ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নগরবাসীর সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত নাট্যোৎসব সমাপ্ত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৯ দিনব্যাপী আয়োজিত এই উৎসবের দ্বিতীয় পর্বের পর্দা নামে।

​সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

​উল্লেখ্য, গত ১৬ থেকে ২৩ আগস্ট পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আট দিনব্যাপী এই নাট্যোৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ৬ সেপ্টেম্বর নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় দ্বিতীয় পর্ব, যা চলে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ৯ দিনব্যাপী এই পর্বে দেশের শীর্ষস্থানীয় নয়টি নাট্যদলের মোট নয়টি নাটক প্রদর্শিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব শুধু পরিচ্ছন্নতা বা কর আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, নগরবাসীর বিনোদনের সুযোগ তৈরি করা এবং ঢাকার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও আমাদের অন্যতম দায়িত্ব।

তিনি আরও বলেন, নগরীকে ভালোবাসলেই তার প্রতি নাগরিক দায়িত্ববোধ ও শ্রদ্ধা তৈরি হবে, যা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।

​ঢাকার অতীত ঐতিহ্য সংরক্ষণের তাগিদ দিয়ে তিনি জানান, লালকুঠিসহ ঐতিহাসিক স্থাপনাগুলো আগের রূপে ফিরিয়ে আনতে সংস্কারকাজ চলছে। এ ছাড়া, শিক্ষার্থীদের জন্য ছুটির দিনে কার্জন হল, শহীদ মিনার, লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থানগুলোতে ডিএসসিসির নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষাসফরের উদ্যোগ নেওয়া হচ্ছে। 

সাংস্কৃতিক সংগঠনগুলোর সুবিধার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা মিলনায়তন ও কমিউনিটি সেন্টারগুলো ব্যবহারে বিশেষ ছাড়ের আশ্বাসও দেন প্রশাসক।

​অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নাট্যদলগুলোর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার তুলে দেন প্রশাসক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ : জমকালো আয়োজনে শেষ হলো ঢাকা নাট্যোৎসব

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নগরবাসীর সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত নাট্যোৎসব সমাপ্ত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৯ দিনব্যাপী আয়োজিত এই উৎসবের দ্বিতীয় পর্বের পর্দা নামে।

​সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

​উল্লেখ্য, গত ১৬ থেকে ২৩ আগস্ট পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আট দিনব্যাপী এই নাট্যোৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ৬ সেপ্টেম্বর নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় দ্বিতীয় পর্ব, যা চলে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ৯ দিনব্যাপী এই পর্বে দেশের শীর্ষস্থানীয় নয়টি নাট্যদলের মোট নয়টি নাটক প্রদর্শিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব শুধু পরিচ্ছন্নতা বা কর আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, নগরবাসীর বিনোদনের সুযোগ তৈরি করা এবং ঢাকার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও আমাদের অন্যতম দায়িত্ব।

তিনি আরও বলেন, নগরীকে ভালোবাসলেই তার প্রতি নাগরিক দায়িত্ববোধ ও শ্রদ্ধা তৈরি হবে, যা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।

​ঢাকার অতীত ঐতিহ্য সংরক্ষণের তাগিদ দিয়ে তিনি জানান, লালকুঠিসহ ঐতিহাসিক স্থাপনাগুলো আগের রূপে ফিরিয়ে আনতে সংস্কারকাজ চলছে। এ ছাড়া, শিক্ষার্থীদের জন্য ছুটির দিনে কার্জন হল, শহীদ মিনার, লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থানগুলোতে ডিএসসিসির নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষাসফরের উদ্যোগ নেওয়া হচ্ছে। 

সাংস্কৃতিক সংগঠনগুলোর সুবিধার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা মিলনায়তন ও কমিউনিটি সেন্টারগুলো ব্যবহারে বিশেষ ছাড়ের আশ্বাসও দেন প্রশাসক।

​অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নাট্যদলগুলোর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার তুলে দেন প্রশাসক।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒