দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

হামলা ও পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

হামলা ও পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

ঢাকায় ইসলামী ব্যাংক পিএলসি-র চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এই সড়ক অবরোধ চলে। এতে মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, সোমবার সকালে ঢাকায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে ‘গ্রাহক ফোরাম’ নামের একটি সংগঠনের ব্যানারে হামলা চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে ও চাকরি ফিরে পাওয়ার দাবিতে সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলীতে সড়কে নেমে আসেন ভুক্তভোগীরা। এর ফলে শিকলবাহা ওয়াই জংশন থেকে মইজ্জ্যারটেক এবং পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী সংযোগ সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

আন্দোলনকারী ব্যাংককর্মী মোক্তার রশীদ, মেহেরুন্নেছা ও মাহমুদ হুমায়ুন সিকদার জানান, চাকরিচ্যুত হওয়ার এক বছর পেরিয়ে গেলেও তাদের পুনর্বহাল করা হয়নি, উল্টো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম মির্জাও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিচার ও অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবি জানান।

রাত আটটার দিকে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক আন্দোলনকারীদের শান্ত করেন এবং হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। অন্যদিকে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান জানান, প্রশাসনের সর্বাত্মক আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন এবং বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হামলা ও পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকায় ইসলামী ব্যাংক পিএলসি-র চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এই সড়ক অবরোধ চলে। এতে মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, সোমবার সকালে ঢাকায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে ‘গ্রাহক ফোরাম’ নামের একটি সংগঠনের ব্যানারে হামলা চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে ও চাকরি ফিরে পাওয়ার দাবিতে সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলীতে সড়কে নেমে আসেন ভুক্তভোগীরা। এর ফলে শিকলবাহা ওয়াই জংশন থেকে মইজ্জ্যারটেক এবং পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী সংযোগ সড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

আন্দোলনকারী ব্যাংককর্মী মোক্তার রশীদ, মেহেরুন্নেছা ও মাহমুদ হুমায়ুন সিকদার জানান, চাকরিচ্যুত হওয়ার এক বছর পেরিয়ে গেলেও তাদের পুনর্বহাল করা হয়নি, উল্টো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম মির্জাও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিচার ও অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবি জানান।

রাত আটটার দিকে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক আন্দোলনকারীদের শান্ত করেন এবং হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। অন্যদিকে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান জানান, প্রশাসনের সর্বাত্মক আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন এবং বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒