দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এভারি ডেনিসনের প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ লিমিটেডের একটি অত্যাধুনিক স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এই ওয়্যারহাউজের উদ্বোধন করেন। তৈরি পোশাক ও ফুটওয়্যার শিল্পের জন্য লেভেল ও ব্র্যান্ডিং সামগ্রী দ্রুত সরবরাহের সক্ষমতা বাড়াতে এটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর বিনিয়োগ ইপিজেডের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াচ্ছে। এভারি ডেনিসনের এই স্মার্ট ওয়্যারহাউজ বাংলাদেশের শিল্পখাতে আধুনিক সরবরাহ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

অনুষ্ঠানে বেপজার সদস্য মো. তানভীর হোসেন, ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মার্কিন রাষ্ট্রদূত বেপজার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে ইপিজেডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

যুক্তরাষ্ট্রের মালিকানাধীন প্যাক্সার বাংলাদেশ ২০০৩ সাল থেকে ঢাকা ইপিজেডে কাজ করছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ৮১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং এখানে প্রায় ১ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন এই ৮৩০ বর্গমিটারের স্মার্ট ওয়্যারহাউজে একসঙ্গে প্রায় ২৫ হাজার কার্টন পণ্য সংরক্ষণ করা যাবে।

এই ওয়্যারহাউজের পণ্য গ্রহণ, সংরক্ষণ, অর্ডার অনুযায়ী সংগ্রহ, প্যাকেটজাতকরণ ও সরবরাহ—সব প্রক্রিয়া ডিজিটাল ও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান জানান, বর্তমানে আটটি ইপিজেড ও দুটি অর্থনৈতিক অঞ্চল চালু রয়েছে এবং শিগগিরই পটুয়াখালী ও যশোর ইপিজেডও কার্যক্রমে আসবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এভারি ডেনিসনের প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ লিমিটেডের একটি অত্যাধুনিক স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এই ওয়্যারহাউজের উদ্বোধন করেন। তৈরি পোশাক ও ফুটওয়্যার শিল্পের জন্য লেভেল ও ব্র্যান্ডিং সামগ্রী দ্রুত সরবরাহের সক্ষমতা বাড়াতে এটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর বিনিয়োগ ইপিজেডের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াচ্ছে। এভারি ডেনিসনের এই স্মার্ট ওয়্যারহাউজ বাংলাদেশের শিল্পখাতে আধুনিক সরবরাহ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

অনুষ্ঠানে বেপজার সদস্য মো. তানভীর হোসেন, ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মার্কিন রাষ্ট্রদূত বেপজার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে ইপিজেডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

যুক্তরাষ্ট্রের মালিকানাধীন প্যাক্সার বাংলাদেশ ২০০৩ সাল থেকে ঢাকা ইপিজেডে কাজ করছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ৮১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং এখানে প্রায় ১ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন এই ৮৩০ বর্গমিটারের স্মার্ট ওয়্যারহাউজে একসঙ্গে প্রায় ২৫ হাজার কার্টন পণ্য সংরক্ষণ করা যাবে।

এই ওয়্যারহাউজের পণ্য গ্রহণ, সংরক্ষণ, অর্ডার অনুযায়ী সংগ্রহ, প্যাকেটজাতকরণ ও সরবরাহ—সব প্রক্রিয়া ডিজিটাল ও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান জানান, বর্তমানে আটটি ইপিজেড ও দুটি অর্থনৈতিক অঞ্চল চালু রয়েছে এবং শিগগিরই পটুয়াখালী ও যশোর ইপিজেডও কার্যক্রমে আসবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒