দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

চট্টগ্রামে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ ব্যবস্থাপনা সেল চালু

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

চট্টগ্রামে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ ব্যবস্থাপনা সেল চালু

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চসিক জেনারেল হাসপাতালে একটি বিশেষ ব্যবস্থাপনা সেল চালু করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এই সেলের উদ্বোধন করেন। আপাতত নারী, পুরুষ ও শিশুদের জন্য ১৫টি শয্যা বরাদ্দ রাখা হয়েছে এবং প্রয়োজনে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে।

হাসপাতালটিতে ডেঙ্গু শনাক্তকরণে এনএস১ অ্যান্টিজেন পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। মেয়র জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চসিক জেনারেল হাসপাতালে ৮২ জনের পরীক্ষা করে ২০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। কেবল সেপ্টেম্বর মাসেই ২৮ জনের মধ্যে সাতজনের শরীরে এই রোগ ধরা পড়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা চেয়ে মেয়র বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও এসির পানি জমার স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। এছাড়া জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পর্যাপ্ত তরল খাবার গ্রহণের আহ্বান জানান তিনি।

মেয়র আরও জানান, চলতি বছর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলা মিলে মোট ২ হাজার ৮৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মহানগরে আক্রান্ত ১ হাজার ২৩২ জন। এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ ব্যবস্থাপনা সেল চালু

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চসিক জেনারেল হাসপাতালে একটি বিশেষ ব্যবস্থাপনা সেল চালু করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এই সেলের উদ্বোধন করেন। আপাতত নারী, পুরুষ ও শিশুদের জন্য ১৫টি শয্যা বরাদ্দ রাখা হয়েছে এবং প্রয়োজনে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে।

হাসপাতালটিতে ডেঙ্গু শনাক্তকরণে এনএস১ অ্যান্টিজেন পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। মেয়র জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চসিক জেনারেল হাসপাতালে ৮২ জনের পরীক্ষা করে ২০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। কেবল সেপ্টেম্বর মাসেই ২৮ জনের মধ্যে সাতজনের শরীরে এই রোগ ধরা পড়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা চেয়ে মেয়র বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও এসির পানি জমার স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। এছাড়া জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পর্যাপ্ত তরল খাবার গ্রহণের আহ্বান জানান তিনি।

মেয়র আরও জানান, চলতি বছর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলা মিলে মোট ২ হাজার ৮৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মহানগরে আক্রান্ত ১ হাজার ২৩২ জন। এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒