দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত ৬

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত ৬
ইসলামী ব্যাংকের সামনে আন্দোলনরতরা |সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে আজ সোমবার মতিঝিলের দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ সকাল থেকেই ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও ব্যাংকটির সাবেক কর্মকর্তাদের যৌথ উদ্যোগে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থান কর্মসূচি চলাকালে হঠাৎ দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। আহতরা হলেন, মিনহাজুল (২৯), কাশেম (৩৫), আজগর (৩৫), শহিদুল (৩১), মুনতাসির বিল্লাহ (৪৫) ও শাহিন ইসলাম (২৩)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়েছে।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আন্দোলনরত গ্রাহক ও কর্মকর্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম তাদের দাবি আদায়ে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করেছে এবং সাবেক কর্মকর্তাদের পক্ষ থেকে বকেয়া পাওনা পরিশোধ ও চাকরিতে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত ৬

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে আজ সোমবার মতিঝিলের দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ সকাল থেকেই ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও ব্যাংকটির সাবেক কর্মকর্তাদের যৌথ উদ্যোগে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থান কর্মসূচি চলাকালে হঠাৎ দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। আহতরা হলেন, মিনহাজুল (২৯), কাশেম (৩৫), আজগর (৩৫), শহিদুল (৩১), মুনতাসির বিল্লাহ (৪৫) ও শাহিন ইসলাম (২৩)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়েছে।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আন্দোলনরত গ্রাহক ও কর্মকর্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম তাদের দাবি আদায়ে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করেছে এবং সাবেক কর্মকর্তাদের পক্ষ থেকে বকেয়া পাওনা পরিশোধ ও চাকরিতে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒