দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

উন্নয়ন প্রকল্পের ওভারল্যাপিং বন্ধের তাগিদ প্রতিমন্ত্রীর

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

উন্নয়ন প্রকল্পের ওভারল্যাপিং বন্ধের তাগিদ প্রতিমন্ত্রীর

দেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার, শিল্পখাত এবং একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। একইসঙ্গে সরকারি সম্পদের অপচয় রোধে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং ওভারল্যাপিং বন্ধ করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। সোমবার ১৪ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নভোথিয়েটার মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের মাধ্যমে একটি মানবিক, দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে বদ্ধপরিকর। তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ ধরনের ইনোভেশন ফেয়ার তরুণ উদ্ভাবক, গবেষক, শিক্ষার্থী ও শিল্পখাতের মধ্যে সরাসরি যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের এক অপূর্ব সুযোগ তৈরি করে।

সরকারি অর্থ ও সম্পদের সঠিক ব্যবহারের তাগিদ দিয়ে জোনায়েদ সাকি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয় বাড়ানো অত্যন্ত জরুরি। এতে প্রকল্প বাস্তবায়নে ওভারল্যাপিং ও ডুপ্লিকেশন বন্ধ হবে, যার ফলে সরকারি সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় উভয়ই বহুলাংশে কমে আসবে। শিল্পখাত, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের সমন্বিত উদ্যোগকে ট্রিনিটি আখ্যায়িত করে তিনি উল্লেখ করেন, ট্রিপল হেলিক্স বা এই তিন খাতের যৌথ প্রচেষ্টা দেশের সামগ্রিক উদ্ভাবন ও অর্থনৈতিক গতি ত্বরান্বিত করতে মূল ভূমিকা পালন করবে।

গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে শিল্পের বাস্তব চাহিদার মেলবন্ধন ঘটানো সম্ভব হলে নতুন নতুন প্রযুক্তি, কর্মসংস্থান ও তরুণ উদ্যোক্তা তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হবে। উন্নয়ন প্রক্রিয়ায় সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার যৌথ অংশগ্রহণের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে জিও এবং এনজিওর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী। একই অবকাঠামো ও প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়ন প্রকল্পের ওভারল্যাপিং বন্ধের তাগিদ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার, শিল্পখাত এবং একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। একইসঙ্গে সরকারি সম্পদের অপচয় রোধে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং ওভারল্যাপিং বন্ধ করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। সোমবার ১৪ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নভোথিয়েটার মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের মাধ্যমে একটি মানবিক, দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে বদ্ধপরিকর। তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ ধরনের ইনোভেশন ফেয়ার তরুণ উদ্ভাবক, গবেষক, শিক্ষার্থী ও শিল্পখাতের মধ্যে সরাসরি যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের এক অপূর্ব সুযোগ তৈরি করে।

সরকারি অর্থ ও সম্পদের সঠিক ব্যবহারের তাগিদ দিয়ে জোনায়েদ সাকি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয় বাড়ানো অত্যন্ত জরুরি। এতে প্রকল্প বাস্তবায়নে ওভারল্যাপিং ও ডুপ্লিকেশন বন্ধ হবে, যার ফলে সরকারি সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় উভয়ই বহুলাংশে কমে আসবে। শিল্পখাত, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের সমন্বিত উদ্যোগকে ট্রিনিটি আখ্যায়িত করে তিনি উল্লেখ করেন, ট্রিপল হেলিক্স বা এই তিন খাতের যৌথ প্রচেষ্টা দেশের সামগ্রিক উদ্ভাবন ও অর্থনৈতিক গতি ত্বরান্বিত করতে মূল ভূমিকা পালন করবে।

গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে শিল্পের বাস্তব চাহিদার মেলবন্ধন ঘটানো সম্ভব হলে নতুন নতুন প্রযুক্তি, কর্মসংস্থান ও তরুণ উদ্যোক্তা তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হবে। উন্নয়ন প্রক্রিয়ায় সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার যৌথ অংশগ্রহণের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে জিও এবং এনজিওর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী। একই অবকাঠামো ও প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒