দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

সৌদি প্রবাসীর পাসপোর্ট-লাগেজ উদ্ধার করল ৯৯৯

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

সৌদি প্রবাসীর পাসপোর্ট-লাগেজ উদ্ধার করল ৯৯৯

দিনাজপুরের বীরগঞ্জে ওয়াশরুমে যাওয়ার সময় বিদেশফেরত এক যাত্রীকে ফেলে তার পাসপোর্ট ও লাগেজ নিয়ে চলে যায় হানিফ পরিবহনের একটি বাস। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান ওই যাত্রী। ৯৯৯-এর তাৎক্ষণিক তৎপরতায় বাসটি থামিয়ে তার দুটি পাসপোর্ট, লাগেজসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। রোববার রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ওই রাতে মোজাম্মেল নামে এক সৌদিপ্রবাসী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আগের দিন ঢাকার বিমানবন্দরে নামার পর আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন তিনি। দশমাইলে যাত্রী নেওয়ার জন্য বাসটি থামলে তিনি সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান এবং ফিরে দেখেন বাসটি তাকে ফেলে চলে গেছে।

পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, কলারের ফোন পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দিনাজপুরের বীরগঞ্জ থানাকে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল মো. রুহুল আমিন এবং উদ্ধার তৎপরতা তদারক ও সমন্বয় করেন এসআই আব্দুল মান্নান। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার একটি টহল দল শহীদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামায় এবং বাস থেকে সমস্ত মালামাল উদ্ধার করে।

পরবর্তীতে কলার থানায় উপস্থিত হলে তার দুটি পাসপোর্ট, একটি প্লেনের টিকিট এবং বিদেশ থেকে নিয়ে আসা মালামালসহ লাগেজ তাকে বুঝিয়ে দেওয়া হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি প্রবাসীর পাসপোর্ট-লাগেজ উদ্ধার করল ৯৯৯

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের বীরগঞ্জে ওয়াশরুমে যাওয়ার সময় বিদেশফেরত এক যাত্রীকে ফেলে তার পাসপোর্ট ও লাগেজ নিয়ে চলে যায় হানিফ পরিবহনের একটি বাস। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান ওই যাত্রী। ৯৯৯-এর তাৎক্ষণিক তৎপরতায় বাসটি থামিয়ে তার দুটি পাসপোর্ট, লাগেজসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। রোববার রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ওই রাতে মোজাম্মেল নামে এক সৌদিপ্রবাসী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। আগের দিন ঢাকার বিমানবন্দরে নামার পর আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন তিনি। দশমাইলে যাত্রী নেওয়ার জন্য বাসটি থামলে তিনি সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান এবং ফিরে দেখেন বাসটি তাকে ফেলে চলে গেছে।

পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, কলারের ফোন পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দিনাজপুরের বীরগঞ্জ থানাকে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল মো. রুহুল আমিন এবং উদ্ধার তৎপরতা তদারক ও সমন্বয় করেন এসআই আব্দুল মান্নান। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার একটি টহল দল শহীদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামায় এবং বাস থেকে সমস্ত মালামাল উদ্ধার করে।

পরবর্তীতে কলার থানায় উপস্থিত হলে তার দুটি পাসপোর্ট, একটি প্লেনের টিকিট এবং বিদেশ থেকে নিয়ে আসা মালামালসহ লাগেজ তাকে বুঝিয়ে দেওয়া হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒