দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

স্পেনের ফুটবল ক্লাব এলদেন্সের মালিকানায় মেসি

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম

স্পেনের ফুটবল ক্লাব এলদেন্সের মালিকানায় মেসি

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ক্লাবটির বর্তমান মালিক কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের সঙ্গে এ বিষয়ে মেসির একটি প্রাথমিক চুক্তি হয়েছে বলে ইএসপিএনকে জানিয়েছে একটি সূত্র। তবে এখনো পুরো প্রক্রিয়া শেষ হয়নি এবং মালিকানা পরিবর্তনের আগে প্রয়োজন হবে বিস্তারিত যাচাই-বাছাই। পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অনুমোদনও নিতে হবে।

চুক্তি চূড়ান্ত হলে স্পেনে মেসির মালিকানাধীন ক্লাবের সংখ্যা দাঁড়াবে দুইয়ে। চলতি বছরের শুরুতেই পঞ্চম বিভাগের ক্লাব কর্নেইয়ার মালিকানা নিয়েছেন তিনি। বার্সেলোনা শহরভিত্তিক এই ক্লাবটি বর্তমানে আধা-পেশাদার পর্যায়ে খেলছে। সেই হিসেবে এলদেন্স হবে স্পেনে মেসির প্রথম পেশাদার ক্লাব বিনিয়োগ। ক্লাব মালিকানায় মেসির এটি অবশ্য প্রথম উদ্যোগ নয় এবং ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের দেপোর্তিভো এলএসএম ক্লাবেও তার আংশিক মালিকানা রয়েছে।

১৯২১ সালে যাত্রা শুরু করা এলদেন্স দীর্ঘ সময় স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে ছিল। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে ওঠে দলটি। কিন্তু ২০২৫ সালে আবার অবনমন হয়। এরপর চলতি গ্রীষ্মে দ্বিতীয় বিভাগে ফিরে আসে তারা।

নতুন মৌসুমে অবশ্য মাঠের পারফরম্যান্সে স্বস্তি নেই এলদেন্সের। চার ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি দলটি। এরই মধ্যে ব্যর্থতার দায়ে সপ্তাহের শুরুতে কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। ফলে এই মুহূর্তে কোচবিহীন অবস্থায় রয়েছে ক্লাবটি। এলদা শহরের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের ঘরের ম্যাচ আয়োজন করে এলদেন্স। মাত্র ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার এই মাঠটি তুলনামূলকভাবে ছোট।

এলদেন্স ও কর্নেইয়া বর্তমানে ভিন্ন স্তরের লিগে খেলছে। দুই ক্লাবের মধ্যে ব্যবধান তিন ধাপ। ফলে এই মুহূর্তে মেসির দুই ক্লাবের মালিকানা নিয়ে বড় ধরনের জটিলতার আশঙ্কা কম। তবে ভবিষ্যতে কর্নেইয়া উন্নীত হয়ে এলদেন্সের কাছাকাছি পর্যায়ে চলে এলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। বিশেষ করে দুই ক্লাবেই মেসির সংখ্যাগরিষ্ঠ মালিকানা থাকলে একই লিগে তাদের খেলা নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম জটিলতা তৈরি করতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্পেনের ফুটবল ক্লাব এলদেন্সের মালিকানায় মেসি

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ক্লাবটির বর্তমান মালিক কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের সঙ্গে এ বিষয়ে মেসির একটি প্রাথমিক চুক্তি হয়েছে বলে ইএসপিএনকে জানিয়েছে একটি সূত্র। তবে এখনো পুরো প্রক্রিয়া শেষ হয়নি এবং মালিকানা পরিবর্তনের আগে প্রয়োজন হবে বিস্তারিত যাচাই-বাছাই। পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অনুমোদনও নিতে হবে।

চুক্তি চূড়ান্ত হলে স্পেনে মেসির মালিকানাধীন ক্লাবের সংখ্যা দাঁড়াবে দুইয়ে। চলতি বছরের শুরুতেই পঞ্চম বিভাগের ক্লাব কর্নেইয়ার মালিকানা নিয়েছেন তিনি। বার্সেলোনা শহরভিত্তিক এই ক্লাবটি বর্তমানে আধা-পেশাদার পর্যায়ে খেলছে। সেই হিসেবে এলদেন্স হবে স্পেনে মেসির প্রথম পেশাদার ক্লাব বিনিয়োগ। ক্লাব মালিকানায় মেসির এটি অবশ্য প্রথম উদ্যোগ নয় এবং ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের দেপোর্তিভো এলএসএম ক্লাবেও তার আংশিক মালিকানা রয়েছে।

১৯২১ সালে যাত্রা শুরু করা এলদেন্স দীর্ঘ সময় স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে ছিল। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে ওঠে দলটি। কিন্তু ২০২৫ সালে আবার অবনমন হয়। এরপর চলতি গ্রীষ্মে দ্বিতীয় বিভাগে ফিরে আসে তারা।

নতুন মৌসুমে অবশ্য মাঠের পারফরম্যান্সে স্বস্তি নেই এলদেন্সের। চার ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি দলটি। এরই মধ্যে ব্যর্থতার দায়ে সপ্তাহের শুরুতে কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। ফলে এই মুহূর্তে কোচবিহীন অবস্থায় রয়েছে ক্লাবটি। এলদা শহরের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের ঘরের ম্যাচ আয়োজন করে এলদেন্স। মাত্র ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার এই মাঠটি তুলনামূলকভাবে ছোট।

এলদেন্স ও কর্নেইয়া বর্তমানে ভিন্ন স্তরের লিগে খেলছে। দুই ক্লাবের মধ্যে ব্যবধান তিন ধাপ। ফলে এই মুহূর্তে মেসির দুই ক্লাবের মালিকানা নিয়ে বড় ধরনের জটিলতার আশঙ্কা কম। তবে ভবিষ্যতে কর্নেইয়া উন্নীত হয়ে এলদেন্সের কাছাকাছি পর্যায়ে চলে এলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। বিশেষ করে দুই ক্লাবেই মেসির সংখ্যাগরিষ্ঠ মালিকানা থাকলে একই লিগে তাদের খেলা নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম জটিলতা তৈরি করতে পারে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒