দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পাচার হওয়া সম্পদের কর আদায়ে ৭ সদস্যের কমিটি গঠন

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ এএম

পাচার হওয়া সম্পদের কর আদায়ে ৭ সদস্যের কমিটি গঠন
প্রতীকী ছবি

বিদেশে পাচার হওয়া সম্পদের মধ্যে আদালতের আদেশে ফ্রিজ বা অবরুদ্ধ ব্যাংক হিসাব থেকে সরকারের প্রাপ্য শুল্ক ও কর আদায়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে সাত সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের কথা জানানো হয়।

গঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) মহাপরিচালক এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, দুর্নীতি দমন কমিশনের মানিলন্ডারিং শাখার মহাপরিচালক, বিএফআইইউর প্রধান কর্মকর্তা, এনবিআরের সিআইসির মহাপরিচালক এবং পুলিশের সিআইডির ডিআইজি। সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করার পাশাপাশি পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনার চলমান উদ্যোগকে আরও কার্যকর করতেই এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, অবরুদ্ধ হিসাব থেকে শুল্ক ও কর আদায়ের ক্ষেত্রে বিদ্যমান আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও রাষ্ট্রের প্রাপ্য অর্থ আদায়ের প্রক্রিয়া নির্ধারণ করবে কমিটি। পাশাপাশি, একাধিক সরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে প্রয়োজনীয় সুপারিশমালা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবে এই আন্তঃমন্ত্রণালয় কমিটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পাচার হওয়া সম্পদের কর আদায়ে ৭ সদস্যের কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিদেশে পাচার হওয়া সম্পদের মধ্যে আদালতের আদেশে ফ্রিজ বা অবরুদ্ধ ব্যাংক হিসাব থেকে সরকারের প্রাপ্য শুল্ক ও কর আদায়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে সাত সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের কথা জানানো হয়।

গঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) মহাপরিচালক এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, দুর্নীতি দমন কমিশনের মানিলন্ডারিং শাখার মহাপরিচালক, বিএফআইইউর প্রধান কর্মকর্তা, এনবিআরের সিআইসির মহাপরিচালক এবং পুলিশের সিআইডির ডিআইজি। সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করার পাশাপাশি পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনার চলমান উদ্যোগকে আরও কার্যকর করতেই এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, অবরুদ্ধ হিসাব থেকে শুল্ক ও কর আদায়ের ক্ষেত্রে বিদ্যমান আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও রাষ্ট্রের প্রাপ্য অর্থ আদায়ের প্রক্রিয়া নির্ধারণ করবে কমিটি। পাশাপাশি, একাধিক সরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে প্রয়োজনীয় সুপারিশমালা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবে এই আন্তঃমন্ত্রণালয় কমিটি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒