দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৩

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮৬১ দশমিক ৮ গ্রাম বা ৭৪ ভরি স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. নাসির মোল্লা, সোহাগ শেখ ও মো. হাছান মিয়া। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণালংকার জব্দ করা হয়। শুক্রবার এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের গোলচত্বর সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের শরীর তল্লাশি করে ২১ ও ২২ ক্যারেটের ওই স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় শুক্রবার বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চোরাচালানের উদ্দেশ্যে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ নিজেদের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, বিমানবন্দর এলাকায় নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এপিবিএন সবসময় সক্রিয় ও তৎপর রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান রোধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮৬১ দশমিক ৮ গ্রাম বা ৭৪ ভরি স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. নাসির মোল্লা, সোহাগ শেখ ও মো. হাছান মিয়া। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণালংকার জব্দ করা হয়। শুক্রবার এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের গোলচত্বর সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের শরীর তল্লাশি করে ২১ ও ২২ ক্যারেটের ওই স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ ঘটনায় শুক্রবার বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চোরাচালানের উদ্দেশ্যে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ নিজেদের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, বিমানবন্দর এলাকায় নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এপিবিএন সবসময় সক্রিয় ও তৎপর রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান রোধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒