দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

দুদক কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের নোটিশ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

দুদক কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের নোটিশ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুদক কর্মকর্তার দেওয়া বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আসিফ মাহমুদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনি গতকাল ১০ সেপ্টেম্বর এই নোটিশ পাঠান। শুক্রবার ১১ সেপ্টেম্বর দুপুর সোয়া ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। গত ২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক আখতারুল ইসলাম আসিফের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানান।

তার এই বক্তব্যের পর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয় এবং কোনো ধরনের তদন্ত বা প্রমাণ ছাড়াই মিডিয়া ট্রায়াল শুরু হয়। ফলে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হওয়ায় তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আখতারুল ইসলাম ওই বক্তব্য ভুলবশত দেওয়া হয়েছে উল্লেখ করে তা বাদ দিতে অনুরোধ করেন। তবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার বা সংশোধন না করায় জনমনে তৈরি হওয়া ভুল ধারণা অব্যাহত থাকে।

আইনি নোটিশে উত্থাপিত অভিযোগগুলোর তথ্যগত অসংগতিও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রণালয় ১১২ জন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল করেছিল, যা ৩৮ জন বলে প্রচার করা হয়। এছাড়া, ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার ঘটনার সঙ্গে আসিফের কোনো সম্পৃক্ততা নেই বলে নোটিশে উল্লেখ করা হয়। আসিফ মাহমুদ গত ১০ ডিসেম্বর ২০২৫ সালে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেও পদোন্নতির ঘটনাটি ঘটে ১১ মে ২০২৬ সালে, যা তার পদত্যাগের পাঁচ মাস পরের ঘটনা।

নির্ধারিত ১৫ দিনের মধ্যে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণসমর্থিত তথ্য ছাড়া বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই ব্যবস্থা গ্রহণ করা না হলে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারাসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক আইডির একটি পোস্টে এসব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দুদক কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের নোটিশ

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুদক কর্মকর্তার দেওয়া বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আসিফ মাহমুদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনি গতকাল ১০ সেপ্টেম্বর এই নোটিশ পাঠান। শুক্রবার ১১ সেপ্টেম্বর দুপুর সোয়া ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। গত ২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক আখতারুল ইসলাম আসিফের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানান।

তার এই বক্তব্যের পর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয় এবং কোনো ধরনের তদন্ত বা প্রমাণ ছাড়াই মিডিয়া ট্রায়াল শুরু হয়। ফলে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হওয়ায় তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আখতারুল ইসলাম ওই বক্তব্য ভুলবশত দেওয়া হয়েছে উল্লেখ করে তা বাদ দিতে অনুরোধ করেন। তবে প্রকাশ্য সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার বা সংশোধন না করায় জনমনে তৈরি হওয়া ভুল ধারণা অব্যাহত থাকে।

আইনি নোটিশে উত্থাপিত অভিযোগগুলোর তথ্যগত অসংগতিও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রণালয় ১১২ জন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল করেছিল, যা ৩৮ জন বলে প্রচার করা হয়। এছাড়া, ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার ঘটনার সঙ্গে আসিফের কোনো সম্পৃক্ততা নেই বলে নোটিশে উল্লেখ করা হয়। আসিফ মাহমুদ গত ১০ ডিসেম্বর ২০২৫ সালে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেও পদোন্নতির ঘটনাটি ঘটে ১১ মে ২০২৬ সালে, যা তার পদত্যাগের পাঁচ মাস পরের ঘটনা।

নির্ধারিত ১৫ দিনের মধ্যে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণসমর্থিত তথ্য ছাড়া বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই ব্যবস্থা গ্রহণ করা না হলে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারাসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক আইডির একটি পোস্টে এসব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒