দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও সিসিটিসহ বন্দরের কোনো স্থাপনা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদ জানানো হয়েছে। এই প্রতিবাদে আগামী ১৪ সেপ্টেম্বর বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বন্দর রক্ষা কমিটি। একই সঙ্গে এই কর্মসূচিতে শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে বন্দর রক্ষা কমিটির সভায় এ কর্মসূচি সফল করতে বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা নেওয়া হয়।

কমিটির অন্যতম সদস্য তপন দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বিভাগীয় কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম এবং টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। এছাড়া সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন এবং জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ কমিটির নেতারা। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।

সভায় সম্প্রতি নৌপরিবহনমন্ত্রীর এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তরের চূড়ান্ত পর্যায়ে আছে—এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর শুধু একটি বাণিজ্যিক স্থাপনা নয় বরং এটি বাংলাদেশের অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য ও জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত একটি কৌশলগত প্রতিষ্ঠান। বন্দরের গুরুত্বপূর্ণ কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে হস্তান্তরের আগে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক লাভ-ক্ষতি, কর্মসংস্থান এবং বন্দরের নিয়ন্ত্রণের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বার্থের চেয়ে কোনো বিদেশি প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হলে তা বর্তমান সরকারের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, এনসিটি পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের জনগণ, বন্দর ব্যবহারকারী, শ্রমিক সংগঠন, ব্যবসায়ী সমাজ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে চুক্তির শর্ত, আর্থিক সুবিধা-অসুবিধা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করতে হবে। সভা থেকে বন্দর বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে ১৪ সেপ্টেম্বরের বিক্ষোভ মিছিলকে বৃহত্তর গণআন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানানো হয়। চট্টগ্রামবাসীসহ দেশের সর্বস্তরের মানুষকে জাতীয় স্বার্থে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান নেতারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও সিসিটিসহ বন্দরের কোনো স্থাপনা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদ জানানো হয়েছে। এই প্রতিবাদে আগামী ১৪ সেপ্টেম্বর বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বন্দর রক্ষা কমিটি। একই সঙ্গে এই কর্মসূচিতে শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে বন্দর রক্ষা কমিটির সভায় এ কর্মসূচি সফল করতে বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা নেওয়া হয়।

কমিটির অন্যতম সদস্য তপন দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বিভাগীয় কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম এবং টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। এছাড়া সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন এবং জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ কমিটির নেতারা। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু।

সভায় সম্প্রতি নৌপরিবহনমন্ত্রীর এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তরের চূড়ান্ত পর্যায়ে আছে—এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর শুধু একটি বাণিজ্যিক স্থাপনা নয় বরং এটি বাংলাদেশের অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য ও জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত একটি কৌশলগত প্রতিষ্ঠান। বন্দরের গুরুত্বপূর্ণ কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে হস্তান্তরের আগে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক লাভ-ক্ষতি, কর্মসংস্থান এবং বন্দরের নিয়ন্ত্রণের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বার্থের চেয়ে কোনো বিদেশি প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হলে তা বর্তমান সরকারের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, এনসিটি পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের জনগণ, বন্দর ব্যবহারকারী, শ্রমিক সংগঠন, ব্যবসায়ী সমাজ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে চুক্তির শর্ত, আর্থিক সুবিধা-অসুবিধা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করতে হবে। সভা থেকে বন্দর বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে ১৪ সেপ্টেম্বরের বিক্ষোভ মিছিলকে বৃহত্তর গণআন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানানো হয়। চট্টগ্রামবাসীসহ দেশের সর্বস্তরের মানুষকে জাতীয় স্বার্থে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান নেতারা।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒