দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

জীবনসংগ্রামী ইয়াসমিনসহ অসহায়দের পাশে চট্টগ্রামের ডিসি

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ এএম

জীবনসংগ্রামী ইয়াসমিনসহ অসহায়দের পাশে চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক গণশুনানিতে উঠে এসেছে জীবনসংগ্রামী অটোরিকশাচালক ইয়াসমিন আক্তারের গল্প। সড়ক দুর্ঘটনায় আহত স্বামীর চিকিৎসা, তিন সন্তানের পড়াশোনা ও সংসারের খরচ জোগাতে নিজেই অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন তিনি। বুধবার (৮ সেপ্টেম্বর) তাঁর এই জীবনসংগ্রামের কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গণশুনানিতে ইয়াসমিন নিজেই অটোরিকশা চালিয়ে ডিসি অফিসে হাজির হন। তাঁর সংগ্রামের প্রশংসা করে জেলা প্রশাসক তাঁর স্বামীর চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা এবং চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন। সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়ে ডিসি বলেন, এত চ্যালেঞ্জের মধ্যেও ইয়াসমিন কারও কাছে হাত পাতেননি, যা অত্যন্ত প্রশংসনীয়।

এদিন গণশুনানিতে সরাসরি অংশ নেওয়া ২১ জন সেবাপ্রত্যাশীর মধ্যে আরও অনেকের দুঃখ-কষ্টের কথা শোনেন জেলা প্রশাসক। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ওমর ফারুককে উচ্চশিক্ষা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া কিডনি রোগে আক্রান্ত ইফফাত জাহান ইশা ও ক্যানসার আক্রান্ত মো. নাজমুল হুদাসহ অসুস্থ ও অসহায় ১০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি দপ্তরে জমা পড়া আবেদনের আড়ালে থাকা মানুষের বাস্তব জীবনের নানা সংকট গণশুনানির মাধ্যমে উঠে আসে। আবেদন গ্রহণের পর সেটির কী সিদ্ধান্ত ও ফলাফল হলো, তা সেবাপ্রত্যাশীদের জানানোও প্রশাসনের দায়িত্ব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জীবনসংগ্রামী ইয়াসমিনসহ অসহায়দের পাশে চট্টগ্রামের ডিসি

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক গণশুনানিতে উঠে এসেছে জীবনসংগ্রামী অটোরিকশাচালক ইয়াসমিন আক্তারের গল্প। সড়ক দুর্ঘটনায় আহত স্বামীর চিকিৎসা, তিন সন্তানের পড়াশোনা ও সংসারের খরচ জোগাতে নিজেই অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন তিনি। বুধবার (৮ সেপ্টেম্বর) তাঁর এই জীবনসংগ্রামের কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গণশুনানিতে ইয়াসমিন নিজেই অটোরিকশা চালিয়ে ডিসি অফিসে হাজির হন। তাঁর সংগ্রামের প্রশংসা করে জেলা প্রশাসক তাঁর স্বামীর চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা এবং চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন। সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়ে ডিসি বলেন, এত চ্যালেঞ্জের মধ্যেও ইয়াসমিন কারও কাছে হাত পাতেননি, যা অত্যন্ত প্রশংসনীয়।

এদিন গণশুনানিতে সরাসরি অংশ নেওয়া ২১ জন সেবাপ্রত্যাশীর মধ্যে আরও অনেকের দুঃখ-কষ্টের কথা শোনেন জেলা প্রশাসক। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ওমর ফারুককে উচ্চশিক্ষা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া কিডনি রোগে আক্রান্ত ইফফাত জাহান ইশা ও ক্যানসার আক্রান্ত মো. নাজমুল হুদাসহ অসুস্থ ও অসহায় ১০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি দপ্তরে জমা পড়া আবেদনের আড়ালে থাকা মানুষের বাস্তব জীবনের নানা সংকট গণশুনানির মাধ্যমে উঠে আসে। আবেদন গ্রহণের পর সেটির কী সিদ্ধান্ত ও ফলাফল হলো, তা সেবাপ্রত্যাশীদের জানানোও প্রশাসনের দায়িত্ব।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒