দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবি বিদ্যুৎ গ্রাহকদের

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবি বিদ্যুৎ গ্রাহকদের

প্রিপেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার ফিরিয়ে দেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি। একইসঙ্গে বিদ্যুতের দাম কমানো, বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং প্রিপেইড মিটার বিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।

এরপর ‘মিট দ্য প্রেস’– এ লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই ১৫ দশমিক ৬ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং কৌশলে তিন থেকে চার গুণ অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের ৩১টি প্রকল্প বাতিল করা হলেও গ্রাহকদের শোষণ করার যন্ত্র প্রিপেইড মিটার প্রকল্পটি এখনও বহাল রাখা হয়েছে।

নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, বিদ্যুৎ গ্রাহকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী ১৯ সেপ্টেম্বর দেশব্যাপী মশাল মিছিল করা হবে। এছাড়া ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে একটি রাউন্ড টেবিল অনুষ্ঠিত হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রিপেইড মিটার ব্যবস্থার কারণে রিচার্জ ও বিভিন্ন চার্জ, কারিগরি ত্রুটি এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় গ্রাহকরা ভোগান্তিতে রয়েছেন। বিদ্যুৎখাত ব্যক্তি মালিকানায় হস্তান্তরের চক্রান্ত প্রতিরোধ এবং গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবি বিদ্যুৎ গ্রাহকদের

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রিপেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার ফিরিয়ে দেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি। একইসঙ্গে বিদ্যুতের দাম কমানো, বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং প্রিপেইড মিটার বিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।

এরপর ‘মিট দ্য প্রেস’– এ লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই ১৫ দশমিক ৬ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং কৌশলে তিন থেকে চার গুণ অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের ৩১টি প্রকল্প বাতিল করা হলেও গ্রাহকদের শোষণ করার যন্ত্র প্রিপেইড মিটার প্রকল্পটি এখনও বহাল রাখা হয়েছে।

নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, বিদ্যুৎ গ্রাহকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী ১৯ সেপ্টেম্বর দেশব্যাপী মশাল মিছিল করা হবে। এছাড়া ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে একটি রাউন্ড টেবিল অনুষ্ঠিত হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রিপেইড মিটার ব্যবস্থার কারণে রিচার্জ ও বিভিন্ন চার্জ, কারিগরি ত্রুটি এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় গ্রাহকরা ভোগান্তিতে রয়েছেন। বিদ্যুৎখাত ব্যক্তি মালিকানায় হস্তান্তরের চক্রান্ত প্রতিরোধ এবং গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒