দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ এএম

আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগ প্রতিরোধে সরকারি ও বিরোধী দল সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে মতবিরোধ, বিতর্ক ও বহুমত থাকবে। তবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রশ্ন যেখানেই আসবে, তার প্রতিরোধের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, তাকে শক্তিতে পরিণত করে গণতন্ত্রের ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাকে ফিরিয়ে আনতে সরকার আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পদক্ষেপ অব্যাহত রেখেছে। তিনি বলেন, আইনের হাত যেমন লম্বা, বিচারিক প্রক্রিয়াও লম্বা। অপরাধী যত বড়ই হোক, তাকে জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়েই যেতে হবে।

গুম প্রতিরোধ ও মানবাধিকারসংক্রান্ত আইন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে গুম শব্দটি চিরতরে মুছে ফেলা সরকারের প্রতিশ্রুতি ছিল। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা অনুযায়ী সরকার এ বিষয়ে আইন করেছে, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। বর্তমান আইনে ভুক্তভোগীর সরাসরি আদালত ও আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সাফল্যের উল্লেখ করে তিনি জানান, হত্যা মামলায় অভিযুক্ত আরিফ সরকারকে সংযুক্ত আরব আমিরাত থেকে এবং মোবারক মণ্ডলকে কাতার থেকে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া কুমিল্লার তনু হত্যা মামলার পলাতক আসামিদের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগ প্রতিরোধে সরকারি ও বিরোধী দল সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে মতবিরোধ, বিতর্ক ও বহুমত থাকবে। তবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রশ্ন যেখানেই আসবে, তার প্রতিরোধের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, তাকে শক্তিতে পরিণত করে গণতন্ত্রের ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাকে ফিরিয়ে আনতে সরকার আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পদক্ষেপ অব্যাহত রেখেছে। তিনি বলেন, আইনের হাত যেমন লম্বা, বিচারিক প্রক্রিয়াও লম্বা। অপরাধী যত বড়ই হোক, তাকে জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়েই যেতে হবে।

গুম প্রতিরোধ ও মানবাধিকারসংক্রান্ত আইন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে গুম শব্দটি চিরতরে মুছে ফেলা সরকারের প্রতিশ্রুতি ছিল। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা অনুযায়ী সরকার এ বিষয়ে আইন করেছে, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। বর্তমান আইনে ভুক্তভোগীর সরাসরি আদালত ও আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সাফল্যের উল্লেখ করে তিনি জানান, হত্যা মামলায় অভিযুক্ত আরিফ সরকারকে সংযুক্ত আরব আমিরাত থেকে এবং মোবারক মণ্ডলকে কাতার থেকে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া কুমিল্লার তনু হত্যা মামলার পলাতক আসামিদের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒