দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ লক্ষ্মণ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ লক্ষ্মণ

২০২৬ সালের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। তাঁর সহকারী কোচিং স্টাফ হিসেবে থাকবেন সুনীল জোশি, ঋষিকেশ কানিতকর ও নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ। অন্যদিকে, ভারতের নারী ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্বে থাকছেন নিয়মিত কোচিং স্টাফরাই এবং দলটির প্রধান কোচ আমোল মুজুমদার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এশিয়ান গেমসের সময় ভারতের পুরুষ দলকে নিয়ে আলাদা কোচিং স্টাফ রাখার মূল কারণ সূচির সংঘাত। ওই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে ভারত এবং সিরিজটি চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।

আর এশিয়ান গেমসে ক্রিকেটের লড়াই হবে ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। এশিয়ান গেমসে ভারতের পুরুষ ক্রিকেট দল ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল দিয়ে অভিযান শুরু করবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিয়মিত কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং স্টাফ দলের সঙ্গে থাকবে।

এর আগে ২০২৪ সালের এশিয়ান গেমসেও ভারতের কোচিং দলের অংশ ছিলেন লক্ষ্মণ এবং সেবার ভারত স্বর্ণপদক জিতেছিল। চলতি বছর জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজেও তিনি ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ২০২২ সাল থেকে নিয়মিত কোচিং স্টাফ অন্য সিরিজে ব্যস্ত থাকলে একাধিকবার জাতীয় দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ।

এবার শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পূর্ণ শক্তির পুরুষ টি-টোয়েন্টি দল নিয়ে এশিয়ান গেমসে অংশ নেবে ভারত। আগের আসরের তুলনায় এবার দলটি আরও শক্তিশালী এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তিলক ভার্মা। দলে রয়েছেন জসপ্রিত বুমরাহ এবং তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীও।

ভারতের নারী ক্রিকেট দলও ২০২৪ সালের সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দলটির অধিনায়ক থাকছেন হারমানপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ লক্ষ্মণ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৬ সালের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। তাঁর সহকারী কোচিং স্টাফ হিসেবে থাকবেন সুনীল জোশি, ঋষিকেশ কানিতকর ও নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ। অন্যদিকে, ভারতের নারী ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্বে থাকছেন নিয়মিত কোচিং স্টাফরাই এবং দলটির প্রধান কোচ আমোল মুজুমদার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এশিয়ান গেমসের সময় ভারতের পুরুষ দলকে নিয়ে আলাদা কোচিং স্টাফ রাখার মূল কারণ সূচির সংঘাত। ওই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে ভারত এবং সিরিজটি চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।

আর এশিয়ান গেমসে ক্রিকেটের লড়াই হবে ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। এশিয়ান গেমসে ভারতের পুরুষ ক্রিকেট দল ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল দিয়ে অভিযান শুরু করবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিয়মিত কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং স্টাফ দলের সঙ্গে থাকবে।

এর আগে ২০২৪ সালের এশিয়ান গেমসেও ভারতের কোচিং দলের অংশ ছিলেন লক্ষ্মণ এবং সেবার ভারত স্বর্ণপদক জিতেছিল। চলতি বছর জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজেও তিনি ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ২০২২ সাল থেকে নিয়মিত কোচিং স্টাফ অন্য সিরিজে ব্যস্ত থাকলে একাধিকবার জাতীয় দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ।

এবার শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পূর্ণ শক্তির পুরুষ টি-টোয়েন্টি দল নিয়ে এশিয়ান গেমসে অংশ নেবে ভারত। আগের আসরের তুলনায় এবার দলটি আরও শক্তিশালী এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তিলক ভার্মা। দলে রয়েছেন জসপ্রিত বুমরাহ এবং তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীও।

ভারতের নারী ক্রিকেট দলও ২০২৪ সালের সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দলটির অধিনায়ক থাকছেন হারমানপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒