দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ওষুধের দাম নিয়ন্ত্রণ ও অটোরিকশায় ডিজিটাল ট্র্যাকিংয়ের ঘোষণা

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ এএম

ওষুধের দাম নিয়ন্ত্রণ ও অটোরিকশায় ডিজিটাল ট্র্যাকিংয়ের ঘোষণা

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের শূন্যপদ পূরণ, আট বিভাগে ক্যানসার হাসপাতাল চালু এবং ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধনের মাধ্যমে কিউআর ট্র্যাকিংয়ের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে জাতীয় সংসদে। একই সঙ্গে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পুনরায় ওয়াটার বাস সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নিয়ন্ত্রণে নতুন রূপরেখা ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ওষুধের দাম নির্ধারণে উৎপাদন খরচ ও মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করা হবে। অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অনধিক ২ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের কঠোর আইনি বিধান রাখা হয়েছে।

এদিকে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ না করে সেগুলোকে ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সারাদেশে প্রায় ৫০ থেকে ৮০ লাখ অনিয়ন্ত্রিত থ্রি-হুইলার রয়েছে। এসব যানবাহনে এলাকাভিত্তিক কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে, যাতে একটি নম্বরে একাধিক রিকশা চালানো না যায়।

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশের ওয়াটার বাস সেবায় অতীতে চরম অব্যবস্থাপনার কারণে প্রতি বছর গড়ে ৫ কোটি ৭০ লাখ টাকা লোকসান হয়েছে। তবে এবার নতুন ব্যবস্থাপনায় দ্রুতই সেবাটি চালু হবে। এছাড়া চট্টগ্রাম বন্দরে ডেনমার্কের এপিএম টার্মিনালসের মাধ্যমে প্রায় ৮ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি আধুনিক গ্রিন টার্মিনাল গড়ে তোলা হচ্ছে।

অন্যদিকে, সংসদে বিরোধী দলীয় জোট থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে উত্তপ্ত বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে বিরোধী দলের আপত্তির মুখে তাকে বাদ দিয়েই সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি পুনর্গঠনসহ মোট চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ওষুধের দাম নিয়ন্ত্রণ ও অটোরিকশায় ডিজিটাল ট্র্যাকিংয়ের ঘোষণা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের শূন্যপদ পূরণ, আট বিভাগে ক্যানসার হাসপাতাল চালু এবং ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধনের মাধ্যমে কিউআর ট্র্যাকিংয়ের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে জাতীয় সংসদে। একই সঙ্গে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পুনরায় ওয়াটার বাস সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নিয়ন্ত্রণে নতুন রূপরেখা ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ওষুধের দাম নির্ধারণে উৎপাদন খরচ ও মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করা হবে। অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অনধিক ২ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের কঠোর আইনি বিধান রাখা হয়েছে।

এদিকে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ না করে সেগুলোকে ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সারাদেশে প্রায় ৫০ থেকে ৮০ লাখ অনিয়ন্ত্রিত থ্রি-হুইলার রয়েছে। এসব যানবাহনে এলাকাভিত্তিক কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা হবে, যাতে একটি নম্বরে একাধিক রিকশা চালানো না যায়।

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশের ওয়াটার বাস সেবায় অতীতে চরম অব্যবস্থাপনার কারণে প্রতি বছর গড়ে ৫ কোটি ৭০ লাখ টাকা লোকসান হয়েছে। তবে এবার নতুন ব্যবস্থাপনায় দ্রুতই সেবাটি চালু হবে। এছাড়া চট্টগ্রাম বন্দরে ডেনমার্কের এপিএম টার্মিনালসের মাধ্যমে প্রায় ৮ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি আধুনিক গ্রিন টার্মিনাল গড়ে তোলা হচ্ছে।

অন্যদিকে, সংসদে বিরোধী দলীয় জোট থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে উত্তপ্ত বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে বিরোধী দলের আপত্তির মুখে তাকে বাদ দিয়েই সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি পুনর্গঠনসহ মোট চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒