দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

স্থানীয় সরকার নির্বাচনে বাতিল হলো পোস্টার, কড়াকড়ি এআই ব্যবহারে

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে বাতিল হলো পোস্টার, কড়াকড়ি এআই ব্যবহারে

স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমন্বিত আচরণ বিধিমালা, ২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এই পৃথক গেজেট প্রকাশের মধ্য দিয়ে ২০১৬ সালের পুরোনো আচরণবিধি আনুষ্ঠানিকভাবে বাতিল হলো। দীর্ঘকাল পর দলীয় প্রতীক বাদ দিয়ে নির্দলীয় প্রতীকে হতে যাওয়া এই ভোটে ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও প্রথমবারের মতো বিলবোর্ড ব্যবহারের সুযোগ দেওয়া হলেও পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী নিয়ন্ত্রিত পরিসরে বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে যার সর্বোচ্চ আয়তন হবে ১৬ ফুট বাই ৯ ফুট। সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতি ওয়ার্ডে একটি, উপজেলায় সর্বোচ্চ ২০টি এবং জেলা পরিষদ নির্বাচনে প্রতি থানা বা উপজেলায় একটি করে বিলবোর্ড বসানো যাবে। প্রচার সামগ্রীতে প্রার্থীর ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও ছবি, পলিথিন বা পিভিসি বস্তু এবং কোনো জীবন্ত প্রাণী ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

প্রচারণার সময়সীমা পরিবর্তন করে দুপুর ১২টা থেকে শুরু করে সূর্যাস্তের পূর্বেই মাইকিং শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিটাল মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার সুযোগ থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং অনলাইন খরচ নির্বাচনী ব্যয়ের হিসাবে যুক্ত করতে হবে। ভোটারদের প্রভাবিত করতে এনআইডি বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

আচরণবিধি অমান্যকারীদের জন্য আর্থিক জরিমানা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের বিধান বহাল রয়েছে। অপরাধের তীব্রতা বিবেচনায় কমিশন চাইলে সরাসরি প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। সেপ্টেম্বর মাসের তফসিল ঘোষণার মধ্য দিয়ে মাঠপর্যায়ে এই নতুন বিধিমালা কার্যকর রূপ নেবে বলে জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে বাতিল হলো পোস্টার, কড়াকড়ি এআই ব্যবহারে

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমন্বিত আচরণ বিধিমালা, ২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এই পৃথক গেজেট প্রকাশের মধ্য দিয়ে ২০১৬ সালের পুরোনো আচরণবিধি আনুষ্ঠানিকভাবে বাতিল হলো। দীর্ঘকাল পর দলীয় প্রতীক বাদ দিয়ে নির্দলীয় প্রতীকে হতে যাওয়া এই ভোটে ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও প্রথমবারের মতো বিলবোর্ড ব্যবহারের সুযোগ দেওয়া হলেও পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী নিয়ন্ত্রিত পরিসরে বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে যার সর্বোচ্চ আয়তন হবে ১৬ ফুট বাই ৯ ফুট। সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতি ওয়ার্ডে একটি, উপজেলায় সর্বোচ্চ ২০টি এবং জেলা পরিষদ নির্বাচনে প্রতি থানা বা উপজেলায় একটি করে বিলবোর্ড বসানো যাবে। প্রচার সামগ্রীতে প্রার্থীর ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও ছবি, পলিথিন বা পিভিসি বস্তু এবং কোনো জীবন্ত প্রাণী ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

প্রচারণার সময়সীমা পরিবর্তন করে দুপুর ১২টা থেকে শুরু করে সূর্যাস্তের পূর্বেই মাইকিং শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিটাল মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার সুযোগ থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং অনলাইন খরচ নির্বাচনী ব্যয়ের হিসাবে যুক্ত করতে হবে। ভোটারদের প্রভাবিত করতে এনআইডি বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

আচরণবিধি অমান্যকারীদের জন্য আর্থিক জরিমানা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের বিধান বহাল রয়েছে। অপরাধের তীব্রতা বিবেচনায় কমিশন চাইলে সরাসরি প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। সেপ্টেম্বর মাসের তফসিল ঘোষণার মধ্য দিয়ে মাঠপর্যায়ে এই নতুন বিধিমালা কার্যকর রূপ নেবে বলে জানানো হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒