দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ইবনে সিনা ও রমনা সমাজকল্যাণ সোসাইটির স্বাস্থ্য চুক্তি

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ এএম

ইবনে সিনা ও রমনা সমাজকল্যাণ সোসাইটির স্বাস্থ্য চুক্তি

স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইবনে সিনা ট্রাস্ট ও রমনা সমাজকল্যাণ সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে ইবনে সিনা ডি. ল্যাব ও কনসালটেশন সেন্টারের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় রমনা সমাজকল্যাণ সোসাইটির সদস্য ও তাদের পরিবার ইবনে সিনার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় পাবেন।

অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং রমনা সমাজকল্যাণ সোসাইটির পক্ষে চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন চুক্তিতে স্বাক্ষর করেন। নিয়াজ মাখদুম শিবলী বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে সমাজের আরও বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।

রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন বলেন, আমাদের সদস্যদের কল্যাণে এ চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ইবনে সিনার মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে সদস্যরা সহজে মানসম্মত চিকিৎসাসেবা পাবেন এবং রমনা থানার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে উভয় পক্ষ ভবিষ্যতে যৌথভাবে স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের মোহাম্মদ মাসুদ, কামরুল হাসান রিপন, শহিদুল ইসলাম, হাবিবুল্লাহ মারুফ, মোয়াজ্জেম হোসেন ও হাছনুর রহমান খান উপস্থিত ছিলেন। এছাড়া রমনা সমাজকল্যাণ সোসাইটির জায়েদুল হক, আবদুল্লাহ আল ফারুক, সুলতান উদ্দিন, আবু মুছা, রেজাউল হক, গোলাম মোস্তফা শওকত, আলমগীর হোসাইন ও নূরের রহমান পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইবনে সিনা ও রমনা সমাজকল্যাণ সোসাইটির স্বাস্থ্য চুক্তি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইবনে সিনা ট্রাস্ট ও রমনা সমাজকল্যাণ সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে ইবনে সিনা ডি. ল্যাব ও কনসালটেশন সেন্টারের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় রমনা সমাজকল্যাণ সোসাইটির সদস্য ও তাদের পরিবার ইবনে সিনার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় পাবেন।

অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং রমনা সমাজকল্যাণ সোসাইটির পক্ষে চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন চুক্তিতে স্বাক্ষর করেন। নিয়াজ মাখদুম শিবলী বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে সমাজের আরও বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।

রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন বলেন, আমাদের সদস্যদের কল্যাণে এ চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ইবনে সিনার মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে সদস্যরা সহজে মানসম্মত চিকিৎসাসেবা পাবেন এবং রমনা থানার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে উভয় পক্ষ ভবিষ্যতে যৌথভাবে স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের মোহাম্মদ মাসুদ, কামরুল হাসান রিপন, শহিদুল ইসলাম, হাবিবুল্লাহ মারুফ, মোয়াজ্জেম হোসেন ও হাছনুর রহমান খান উপস্থিত ছিলেন। এছাড়া রমনা সমাজকল্যাণ সোসাইটির জায়েদুল হক, আবদুল্লাহ আল ফারুক, সুলতান উদ্দিন, আবু মুছা, রেজাউল হক, গোলাম মোস্তফা শওকত, আলমগীর হোসাইন ও নূরের রহমান পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒