দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল আকিজের দুই প্রতিষ্ঠান

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ এএম

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল আকিজের দুই প্রতিষ্ঠান
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস স্বীকৃতি পেয়েছে আকিজের ২ প্রতিষ্ঠান |ছবি : নয়া দিগন্ত

টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ দুটি বিশেষ স্বীকৃতি পেয়েছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটির দুই অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস লিমিটেড এবং আকিজ এগ্রো ফিড লিমিটেড পৃথক দুটি বিভাগে এ স্বীকৃতি অর্জন করেছে। গত শনিবার রাজধানীর একটি হোটেলে জাতিসঙ্ঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনে উৎকর্ষ বিভাগে বিশেষ স্বীকৃতি পুরস্কার পেয়েছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড। প্রযুক্তিনির্ভর ও স্থানীয়ভাবে উপযোগী ইএসজি সমাধান এবং টেকসই ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করে। এছাড়া সরবরাহব্যবস্থায় সহযোগিতা ও অংশীদারিত্বে উৎকর্ষ বিভাগে বিশেষ স্বীকৃতি পুরস্কার অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড।

ক্ষুদ্র কৃষক, প্রান্তিক উৎপাদক ও সরবরাহকারীদের সাথে দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে অবদানের জন্য আকিজ এগ্রো ফিডকে এ স্বীকৃতি দেয়া হয়। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. হাবিব উল্লাহ ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আক্তারুল আলম শাহ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ইএসজি ও সাসটেইনেবিলিটি লিড মো: রাহাজুল আমিন ও সিনিয়র অফিসার মো: ইবতেহাজ ইফরিত। এ বিষয়ে আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো: রাহাজুল আমিন জানান, এ স্বীকৃতি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্বেরও বিষয়।

তিনি আরও জানান, ব্যবসায়িক কার্যক্রমের প্রতিটি স্তরে ইএসজিকে আরো গভীরভাবে সম্পৃক্ত করে প্রযুক্তি, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বের মাধ্যমে টেকসই মূল্য সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। এই স্বীকৃতি ভবিষ্যতে আরো পরিমাপযোগ্য ও কার্যকর উদ্যোগ নিতে আমাদের উৎসাহিত করবে। এই দ্বৈত স্বীকৃতি আকিজ রিসোর্সের টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দায়িত্বশীল সরবরাহব্যবস্থা এবং অংশীজনদের সাথে দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল আকিজের দুই প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ দুটি বিশেষ স্বীকৃতি পেয়েছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটির দুই অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস লিমিটেড এবং আকিজ এগ্রো ফিড লিমিটেড পৃথক দুটি বিভাগে এ স্বীকৃতি অর্জন করেছে। গত শনিবার রাজধানীর একটি হোটেলে জাতিসঙ্ঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

ইএসজি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনে উৎকর্ষ বিভাগে বিশেষ স্বীকৃতি পুরস্কার পেয়েছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড। প্রযুক্তিনির্ভর ও স্থানীয়ভাবে উপযোগী ইএসজি সমাধান এবং টেকসই ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করে। এছাড়া সরবরাহব্যবস্থায় সহযোগিতা ও অংশীদারিত্বে উৎকর্ষ বিভাগে বিশেষ স্বীকৃতি পুরস্কার অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড।

ক্ষুদ্র কৃষক, প্রান্তিক উৎপাদক ও সরবরাহকারীদের সাথে দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে অবদানের জন্য আকিজ এগ্রো ফিডকে এ স্বীকৃতি দেয়া হয়। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. হাবিব উল্লাহ ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আক্তারুল আলম শাহ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ইএসজি ও সাসটেইনেবিলিটি লিড মো: রাহাজুল আমিন ও সিনিয়র অফিসার মো: ইবতেহাজ ইফরিত। এ বিষয়ে আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো: রাহাজুল আমিন জানান, এ স্বীকৃতি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্বেরও বিষয়।

তিনি আরও জানান, ব্যবসায়িক কার্যক্রমের প্রতিটি স্তরে ইএসজিকে আরো গভীরভাবে সম্পৃক্ত করে প্রযুক্তি, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্বের মাধ্যমে টেকসই মূল্য সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। এই স্বীকৃতি ভবিষ্যতে আরো পরিমাপযোগ্য ও কার্যকর উদ্যোগ নিতে আমাদের উৎসাহিত করবে। এই দ্বৈত স্বীকৃতি আকিজ রিসোর্সের টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দায়িত্বশীল সরবরাহব্যবস্থা এবং অংশীজনদের সাথে দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒