দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

সাবেক সেনাপ্রধান আজিজ ও তার স্ত্রীর সম্পদ যাচাই শুরু দুদকের

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ এএম

সাবেক সেনাপ্রধান আজিজ ও তার স্ত্রীর সম্পদ যাচাই শুরু দুদকের

সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দাখিল করা সম্পদ বিবরণীর হিসাব যাচাইয়ে নেমেছে দুর্নীতি দমন কমিশন। তাদের দাখিল করা সম্পদ বিবরণীর তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বাস্তব সম্পদের সঙ্গে হিসাবের মিল এবং কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। রোববার ৬ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়র সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনসংযোগ দপ্তর সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।

দুদকের উপপরিচালক মো. জাকারিয়ার স্বাক্ষর করা চিঠিতে দাখিল করা সম্পদ বিবরণী ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেনকে। আজিজ আহমেদের দাখিল করা মূল সম্পদ বিবরণীসহ মোট ৩১ পাতার নথিপত্র চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। একই অনুসন্ধান টিমকে আজিজ আহমেদের স্ত্রী দিলশাদ নাহার কাকলীর সম্পদ বিবরণী যাচাইয়ের দায়িত্বও দেওয়া হয়েছে এবং তার চার পাতার মূল সম্পদ বিবরণীসহ মোট ১৪ পাতার নথিপত্র সংযুক্ত করা হয়েছে।

এর আগে ২০২১ সালে আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন-এ আজিজ আহমেদের ভাই হারিস আহমেদের ভুয়া পরিচয় ও পাসপোর্ট ব্যবহার, বিদেশে ব্যবসা ও সম্পদ অর্জন এবং আজিজ আহমেদের সঙ্গে তার যোগাযোগসহ বিভিন্ন অভিযোগ ও তথ্য তুলে ধরা হয়। পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে প্রকাশ্য নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অভিযোগ ছিল, তিনি সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে তার এক ভাইকে অপরাধের দায় থেকে বাঁচাতে সহায়তা করেছেন, সামরিক চুক্তি পাইয়ে দিতে প্রভাব খাটিয়েছেন এবং সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছেন।

এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে আজিজ আহমেদ এবং তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ ১০০ কোটি বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে সাবেক এ সেনাপ্রধান মিরপুর ডিওএইচএস মিরপুরে বাড়ি ও ঢাকার নিকুঞ্জ-১ এর ৬ নম্বর রোডে আজিজ রেসিডেন্স নামীয় বাড়ি কিনেছেন।

অন্যদিকে তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশ বিঘা জমি ক্রয় করার অভিযোগ রয়েছে এবং দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার অভিযোগ রয়েছে। এই অনুসন্ধানের ধারাবাহিকতায় তাদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় দুর্নীতি দমন কমিশন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাবেক সেনাপ্রধান আজিজ ও তার স্ত্রীর সম্পদ যাচাই শুরু দুদকের

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দাখিল করা সম্পদ বিবরণীর হিসাব যাচাইয়ে নেমেছে দুর্নীতি দমন কমিশন। তাদের দাখিল করা সম্পদ বিবরণীর তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বাস্তব সম্পদের সঙ্গে হিসাবের মিল এবং কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। রোববার ৬ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়র সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনসংযোগ দপ্তর সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।

দুদকের উপপরিচালক মো. জাকারিয়ার স্বাক্ষর করা চিঠিতে দাখিল করা সম্পদ বিবরণী ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেনকে। আজিজ আহমেদের দাখিল করা মূল সম্পদ বিবরণীসহ মোট ৩১ পাতার নথিপত্র চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। একই অনুসন্ধান টিমকে আজিজ আহমেদের স্ত্রী দিলশাদ নাহার কাকলীর সম্পদ বিবরণী যাচাইয়ের দায়িত্বও দেওয়া হয়েছে এবং তার চার পাতার মূল সম্পদ বিবরণীসহ মোট ১৪ পাতার নথিপত্র সংযুক্ত করা হয়েছে।

এর আগে ২০২১ সালে আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন-এ আজিজ আহমেদের ভাই হারিস আহমেদের ভুয়া পরিচয় ও পাসপোর্ট ব্যবহার, বিদেশে ব্যবসা ও সম্পদ অর্জন এবং আজিজ আহমেদের সঙ্গে তার যোগাযোগসহ বিভিন্ন অভিযোগ ও তথ্য তুলে ধরা হয়। পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে প্রকাশ্য নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অভিযোগ ছিল, তিনি সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে তার এক ভাইকে অপরাধের দায় থেকে বাঁচাতে সহায়তা করেছেন, সামরিক চুক্তি পাইয়ে দিতে প্রভাব খাটিয়েছেন এবং সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছেন।

এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে আজিজ আহমেদ এবং তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ ১০০ কোটি বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে সাবেক এ সেনাপ্রধান মিরপুর ডিওএইচএস মিরপুরে বাড়ি ও ঢাকার নিকুঞ্জ-১ এর ৬ নম্বর রোডে আজিজ রেসিডেন্স নামীয় বাড়ি কিনেছেন।

অন্যদিকে তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েকশ বিঘা জমি ক্রয় করার অভিযোগ রয়েছে এবং দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার অভিযোগ রয়েছে। এই অনুসন্ধানের ধারাবাহিকতায় তাদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় দুর্নীতি দমন কমিশন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒