দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান চসিক মেয়রের

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান চসিক মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কানাডার লাসাল-এমার্ড-ভার্দ্যাঁ আসনের সংসদ সদস্য এবং জ্বালানি ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব ক্লদ গুয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাতে চট্টগ্রামের জ্বালানি সম্ভাবনা, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ সুরক্ষা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় চট্টগ্রামে একটি কানাডীয় বিশেষায়িত জ্বালানি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এর আওতায় চট্টগ্রামে একটি আধুনিক ও বৃহৎ তেল শোধনাগার স্থাপনের সম্ভাবনাও তুলে ধরা হয়। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিশোধিত জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। এছাড়া, কানাডা থেকে দীর্ঘমেয়াদি ভিত্তিতে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

প্রস্তাবিত জ্বালানি অর্থনৈতিক অঞ্চলে ভবিষ্যতে শোধনাগারের পাশাপাশি জ্বালানি সংরক্ষণ ও বিতরণ অবকাঠামো, পেট্রোকেমিক্যাল শিল্প, লজিস্টিকস এবং প্রযুক্তি ও প্রকৌশল সেবা গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে। এর ফলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের পাশাপাশি প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে পরবর্তী ধাপে দুই দেশের সংশ্লিষ্ট পক্ষগুলোকে সম্পৃক্ত করে প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই নিয়ে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে প্রস্তাবিত এই উদ্যোগটি বর্তমানে আলোচনা ও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা দেশের অর্থনৈতিক ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কানাডার মতো জ্বালানি ও প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ একটি দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা গেলে তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত সুযোগ সৃষ্টি করবে। চট্টগ্রামকে কেন্দ্র করে জাতীয় জ্বালানি অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দেশের শিল্প, ব্যবসা ও সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এছাড়া চট্টগ্রামের কৌশলগত ভৌগোলিক অবস্থান ও প্রধান সমুদ্রবন্দর হিসেবে এর ভূমিকা জাতীয় জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান চসিক মেয়রের

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কানাডার লাসাল-এমার্ড-ভার্দ্যাঁ আসনের সংসদ সদস্য এবং জ্বালানি ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব ক্লদ গুয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সাক্ষাতে চট্টগ্রামের জ্বালানি সম্ভাবনা, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ সুরক্ষা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় চট্টগ্রামে একটি কানাডীয় বিশেষায়িত জ্বালানি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এর আওতায় চট্টগ্রামে একটি আধুনিক ও বৃহৎ তেল শোধনাগার স্থাপনের সম্ভাবনাও তুলে ধরা হয়। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিশোধিত জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। এছাড়া, কানাডা থেকে দীর্ঘমেয়াদি ভিত্তিতে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

প্রস্তাবিত জ্বালানি অর্থনৈতিক অঞ্চলে ভবিষ্যতে শোধনাগারের পাশাপাশি জ্বালানি সংরক্ষণ ও বিতরণ অবকাঠামো, পেট্রোকেমিক্যাল শিল্প, লজিস্টিকস এবং প্রযুক্তি ও প্রকৌশল সেবা গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে। এর ফলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের পাশাপাশি প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে পরবর্তী ধাপে দুই দেশের সংশ্লিষ্ট পক্ষগুলোকে সম্পৃক্ত করে প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই নিয়ে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে প্রস্তাবিত এই উদ্যোগটি বর্তমানে আলোচনা ও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা দেশের অর্থনৈতিক ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কানাডার মতো জ্বালানি ও প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ একটি দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা গেলে তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত সুযোগ সৃষ্টি করবে। চট্টগ্রামকে কেন্দ্র করে জাতীয় জ্বালানি অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দেশের শিল্প, ব্যবসা ও সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এছাড়া চট্টগ্রামের কৌশলগত ভৌগোলিক অবস্থান ও প্রধান সমুদ্রবন্দর হিসেবে এর ভূমিকা জাতীয় জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒