দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

মিরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার পেশাদার শ্যুটার জাকির

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

মিরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার পেশাদার শ্যুটার জাকির

রাজধানীর মিরপুরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত পেশাদার শ্যুটার মো. জামিল হোসেন ওরফে জাকির ওরফে খালাতোকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগজিনে থাকা দুই রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলভার, রিভলভারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, জাকির একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার হিসেবে দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় ভয়ভীতি দেখিয়ে আধিপত্য বিস্তার করে আসছিল।

তিনি আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে জাকির কাজ করত। জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে সে কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গত ৭ জুলাই রাতে সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ওই ঘটনায় জাকির পালিয়ে গেলেও তার সহযোগী শ্যুটার কাওছার ভূঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছিল।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় দুটি মামলা করা হয়েছে যার একটি হত্যার উদ্দেশ্যে হামলা ও অন্যটি অস্ত্র আইনে দায়ের করা হয় এবং বর্তমানে মামলা দুটি মিরপুর মডেল থানা পুলিশ তদন্ত করছে। জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার পেশাদার শ্যুটার জাকির

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত পেশাদার শ্যুটার মো. জামিল হোসেন ওরফে জাকির ওরফে খালাতোকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগজিনে থাকা দুই রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলভার, রিভলভারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, জাকির একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার হিসেবে দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় ভয়ভীতি দেখিয়ে আধিপত্য বিস্তার করে আসছিল।

তিনি আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে জাকির কাজ করত। জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে সে কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গত ৭ জুলাই রাতে সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ওই ঘটনায় জাকির পালিয়ে গেলেও তার সহযোগী শ্যুটার কাওছার ভূঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছিল।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় দুটি মামলা করা হয়েছে যার একটি হত্যার উদ্দেশ্যে হামলা ও অন্যটি অস্ত্র আইনে দায়ের করা হয় এবং বর্তমানে মামলা দুটি মিরপুর মডেল থানা পুলিশ তদন্ত করছে। জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒