দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব

আগামী বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছে। তাবলিগের মাওলানা সাদপন্থিদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই প্রস্তাবের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সবার সঙ্গে যথাযথ আলোচনা করেই এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে তিনি এই সময় গণমাধ্যমকে জানান।

নির্বাচনের কারণ দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে বিগত এক বছরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারেনি। আজকের বৈঠকে দুই পক্ষের অন্যতম এক পক্ষ অর্থাৎ মাওলানা সাদপন্থিদের নিয়ে আলোচনা করা হয়েছে বলে তিনি জানান। এর আগে জুবায়েরপন্থি হিসেবে পরিচিত অপর পক্ষের সঙ্গেও বিস্তারিত কথা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যাতে অতীতে ঘটা সংঘর্ষ ও হতাহতের মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। জুবায়েরপন্থিরা দুই পর্বে ইজতেমা আয়োজনের দাবি জানালেও সাদপন্থিরা রমজানের আগে কিংবা নির্দিষ্ট দুই পর্বের মধ্যবর্তী সময়ে এক পর্বে ইজতেমা করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তারা নভেম্বরের শেষ দিকেও ইজতেমা আয়োজনের প্রস্তাব উত্থাপন করেছেন।

জুবায়ের অংশের পক্ষ থেকে সাদপন্থিদের অন্য কোনো স্থানে ইজতেমা করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে মন্ত্রী জানান। তবে মাওলানা সাদের অনুসারীরা সেই প্রস্তাবে সম্মত হননি এবং সরকার উভয় পক্ষকেই একত্রে ইজতেমা আয়োজনের আহ্বান জানিয়েছে। মাওলানা সাদ সাহেবের বাংলাদেশ আগmনের বিষয়টি ধর্মীয় বিধান অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে এবং ভিসানীতি মেনেই সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছে। তাবলিগের মাওলানা সাদপন্থিদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই প্রস্তাবের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সবার সঙ্গে যথাযথ আলোচনা করেই এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে তিনি এই সময় গণমাধ্যমকে জানান।

নির্বাচনের কারণ দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে বিগত এক বছরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারেনি। আজকের বৈঠকে দুই পক্ষের অন্যতম এক পক্ষ অর্থাৎ মাওলানা সাদপন্থিদের নিয়ে আলোচনা করা হয়েছে বলে তিনি জানান। এর আগে জুবায়েরপন্থি হিসেবে পরিচিত অপর পক্ষের সঙ্গেও বিস্তারিত কথা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যাতে অতীতে ঘটা সংঘর্ষ ও হতাহতের মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। জুবায়েরপন্থিরা দুই পর্বে ইজতেমা আয়োজনের দাবি জানালেও সাদপন্থিরা রমজানের আগে কিংবা নির্দিষ্ট দুই পর্বের মধ্যবর্তী সময়ে এক পর্বে ইজতেমা করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তারা নভেম্বরের শেষ দিকেও ইজতেমা আয়োজনের প্রস্তাব উত্থাপন করেছেন।

জুবায়ের অংশের পক্ষ থেকে সাদপন্থিদের অন্য কোনো স্থানে ইজতেমা করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে মন্ত্রী জানান। তবে মাওলানা সাদের অনুসারীরা সেই প্রস্তাবে সম্মত হননি এবং সরকার উভয় পক্ষকেই একত্রে ইজতেমা আয়োজনের আহ্বান জানিয়েছে। মাওলানা সাদ সাহেবের বাংলাদেশ আগmনের বিষয়টি ধর্মীয় বিধান অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে এবং ভিসানীতি মেনেই সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒