দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

বিএমইউ-তে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

বিএমইউ-তে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কর্মশালার বিশেষ মুহূর্তে অতিথিরা |সংগৃহীত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BMU)-এর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (BSPMR)-এর যৌথ উদ্যোগে “পালমোনারি রিহ্যাবিলিটেশন” বিষয়ক দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিলন হল এক্সটেনশনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. এম. A. শাকুর, PhD, চেয়ারম্যান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এফ. M. সিদ্দিকী। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মোহাম্মদ নাদিম কামাল, যিনি অংশগ্রহণকারী ও অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশে পালমোনারি রিহ্যাবিলিটেশন কার্যক্রমকে আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. এম. এ. শাকুর বলেন, COPD, Asthma, Bronchiectasis, Interstitial Lung Diseaseসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত অনেক রোগীর ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ যথেষ্ট কার্যকর হয় না। রোগীরা ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, কর্মক্ষমতা হারান এবং দৈনন্দিন কাজ ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সক্ষমতা কমে যায়। বিশেষ করে low-resource settings-এ সর্বস্তরের গরীব-ধনী রোগীদেরকে কীভাবে লাগসই প্রযুক্তিতে পুনর্বাসনের মাধ্যমে আবার কর্মক্ষম ও স্বনির্ভর করে তোলা যায় এবং সমাজ ও জাতির উন্নয়নে তাদের পুনরায় সম্পৃক্ত করা যায়—এই কর্মশালার অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, আজকের এই কর্মশালার মাধ্যমে পালমোনারি রিহ্যাবিলিটেশনকে একটি কার্যকর ও টেকসই সেবা হিসেবে গড়ে তোলার উদ্যোগ শুরু হলো।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এফ. এম. সিদ্দিকী এই হ্যান্ডস-অন পালমোনারি রিহ্যাবিলিটেশন কর্মশালার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পালমোনারি রিহ্যাবিলিটেশনকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। একই সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে এ ক্ষেত্রে একটি Center of Excellence হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি আরও বলেন, Pulmonary Rehabilitation-এর উন্নয়নে Physical Medicine & Rehabilitation, Pulmonology, Physiotherapy, Nursing, Nutrition, Psychology এবং অন্যান্য সংশ্লিষ্ট disciplines-এর মধ্যে multidisciplinary collaboration অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এ ধরনের আন্তঃবিভাগীয় সহযোগিতা, প্রশিক্ষণ, গবেষণা এবং clinical service development-কে উৎসাহিত করবে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাক)-এর সেক্রেটারি জেনারেল এবং NIDCH-এর পরিচালক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল তার বক্তব্যে বলেন, পালমোনারি রিহ্যাবিলিটেশনের উন্নয়নে বিভিন্ন সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি BSPMR-এর সঙ্গে DAB-এর MOU করে প্রতিবছর এক বা একাধিক এ ধরনের কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়ার কথা বলেন, যাতে বিভিন্ন specialty-এর বিশেষজ্ঞরা একত্রে কাজ করে দেশে পালমোনারি রিহ্যাবিলিটেশনকে আরও এগিয়ে নিতে পারেন। প্রফেসর ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, তার বক্তব্যে ভাইস চ্যান্সেলরের সঙ্গে একমত পোষণ করে পালমোনারি রিহ্যাবিলিটেশন কার্যক্রমকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি এ ধরনের কর্মসভাতে অন্যান্য বিষয়ের ডাক্তারদের অংশগ্রহন করার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন।

প্রফেসর ডা. সাইফুল্লাহ মুনশী, পরিচালক, সুপার স্পেশালাইজড হাসপাতাল, তার বক্তব্যে আমাদের সমাজে Pulmonary Rehabilitation-এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন, যদিও তিনি Virology বিভাগের সঙ্গে সম্পৃক্ত, তবুও বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগ ও সংক্রমণের পর রোগীদের দীর্ঘমেয়াদি শারীরিক সক্ষমতা ও জীবনযাত্রার মান ফিরিয়ে আনতে Pulmonary Rehabilitation-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশে এ ধরনের সেবা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূইয়া, পরিচালক, NIDCH এবং সেক্রেটারি জেনারেল, চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CHAB), তার বক্তব্যে পালমোনারি রিহ্যাবিলিটেশনে collaboration এবং multidisciplinary approach-এর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বক্ষব্যাধি, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রোগীদের আরও উন্নত ও পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা সম্ভব।

কর্মশালার প্রধান রিসোর্স পার্সন প্রফেসর ডা. মনসুর হাবিব পালমোনারি রিহ্যাবিলিটেশন কার্যক্রমের উন্নয়নে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশে পালমোনারি রিহ্যাবিলিটেশনের একটি সুসংগঠিত ও দক্ষ সেক্টর গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন। দিনব্যাপী কর্মশালায় Pulmonary Rehabilitation-এর Basic Anatomy and Physiology, বর্তমান ধারণা ও অগ্রগতি, low-resource settings-এ pulmonary rehabilitation, pre-assessment tools, stakeholder engagement and advocacy strategies এবং hands-on skills ও clinical simulation নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগীদের functional independence, exercise capacity, quality of life এবং সমাজে পুনঃঅংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

চলতি বছরের শেষ দিকে ঢাকা সফরে আসছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিএমইউ-তে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BMU)-এর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (BSPMR)-এর যৌথ উদ্যোগে “পালমোনারি রিহ্যাবিলিটেশন” বিষয়ক দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিলন হল এক্সটেনশনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. এম. A. শাকুর, PhD, চেয়ারম্যান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এফ. M. সিদ্দিকী। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মোহাম্মদ নাদিম কামাল, যিনি অংশগ্রহণকারী ও অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশে পালমোনারি রিহ্যাবিলিটেশন কার্যক্রমকে আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. এম. এ. শাকুর বলেন, COPD, Asthma, Bronchiectasis, Interstitial Lung Diseaseসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত অনেক রোগীর ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ যথেষ্ট কার্যকর হয় না। রোগীরা ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, কর্মক্ষমতা হারান এবং দৈনন্দিন কাজ ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সক্ষমতা কমে যায়। বিশেষ করে low-resource settings-এ সর্বস্তরের গরীব-ধনী রোগীদেরকে কীভাবে লাগসই প্রযুক্তিতে পুনর্বাসনের মাধ্যমে আবার কর্মক্ষম ও স্বনির্ভর করে তোলা যায় এবং সমাজ ও জাতির উন্নয়নে তাদের পুনরায় সম্পৃক্ত করা যায়—এই কর্মশালার অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, আজকের এই কর্মশালার মাধ্যমে পালমোনারি রিহ্যাবিলিটেশনকে একটি কার্যকর ও টেকসই সেবা হিসেবে গড়ে তোলার উদ্যোগ শুরু হলো।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এফ. এম. সিদ্দিকী এই হ্যান্ডস-অন পালমোনারি রিহ্যাবিলিটেশন কর্মশালার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পালমোনারি রিহ্যাবিলিটেশনকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। একই সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে এ ক্ষেত্রে একটি Center of Excellence হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি আরও বলেন, Pulmonary Rehabilitation-এর উন্নয়নে Physical Medicine & Rehabilitation, Pulmonology, Physiotherapy, Nursing, Nutrition, Psychology এবং অন্যান্য সংশ্লিষ্ট disciplines-এর মধ্যে multidisciplinary collaboration অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এ ধরনের আন্তঃবিভাগীয় সহযোগিতা, প্রশিক্ষণ, গবেষণা এবং clinical service development-কে উৎসাহিত করবে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাক)-এর সেক্রেটারি জেনারেল এবং NIDCH-এর পরিচালক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল তার বক্তব্যে বলেন, পালমোনারি রিহ্যাবিলিটেশনের উন্নয়নে বিভিন্ন সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি BSPMR-এর সঙ্গে DAB-এর MOU করে প্রতিবছর এক বা একাধিক এ ধরনের কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়ার কথা বলেন, যাতে বিভিন্ন specialty-এর বিশেষজ্ঞরা একত্রে কাজ করে দেশে পালমোনারি রিহ্যাবিলিটেশনকে আরও এগিয়ে নিতে পারেন। প্রফেসর ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, তার বক্তব্যে ভাইস চ্যান্সেলরের সঙ্গে একমত পোষণ করে পালমোনারি রিহ্যাবিলিটেশন কার্যক্রমকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি এ ধরনের কর্মসভাতে অন্যান্য বিষয়ের ডাক্তারদের অংশগ্রহন করার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন।

প্রফেসর ডা. সাইফুল্লাহ মুনশী, পরিচালক, সুপার স্পেশালাইজড হাসপাতাল, তার বক্তব্যে আমাদের সমাজে Pulmonary Rehabilitation-এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন, যদিও তিনি Virology বিভাগের সঙ্গে সম্পৃক্ত, তবুও বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগ ও সংক্রমণের পর রোগীদের দীর্ঘমেয়াদি শারীরিক সক্ষমতা ও জীবনযাত্রার মান ফিরিয়ে আনতে Pulmonary Rehabilitation-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশে এ ধরনের সেবা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূইয়া, পরিচালক, NIDCH এবং সেক্রেটারি জেনারেল, চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CHAB), তার বক্তব্যে পালমোনারি রিহ্যাবিলিটেশনে collaboration এবং multidisciplinary approach-এর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বক্ষব্যাধি, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রোগীদের আরও উন্নত ও পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা সম্ভব।

কর্মশালার প্রধান রিসোর্স পার্সন প্রফেসর ডা. মনসুর হাবিব পালমোনারি রিহ্যাবিলিটেশন কার্যক্রমের উন্নয়নে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশে পালমোনারি রিহ্যাবিলিটেশনের একটি সুসংগঠিত ও দক্ষ সেক্টর গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন। দিনব্যাপী কর্মশালায় Pulmonary Rehabilitation-এর Basic Anatomy and Physiology, বর্তমান ধারণা ও অগ্রগতি, low-resource settings-এ pulmonary rehabilitation, pre-assessment tools, stakeholder engagement and advocacy strategies এবং hands-on skills ও clinical simulation নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগীদের functional independence, exercise capacity, quality of life এবং সমাজে পুনঃঅংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒