দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পার্বত্য অঞ্চলে বিদ্যুৎ উন্নয়নে এডিবির ১৭.৫ কোটি ডলার ঋণ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

পার্বত্য অঞ্চলে বিদ্যুৎ উন্নয়নে এডিবির ১৭.৫ কোটি ডলার ঋণ
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) |নয়া দিগন্ত

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের বিদ্যুৎ সরবরাহ সম্প্রসারণের জন্য ১৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই ঋণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা হবে।

এডিবি জানিয়েছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার ২৬টি প্রত্যন্ত উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হবে। এর ফলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৫ হাজার পরিবারসহ অতিরিক্ত অন্তত ৮৮ হাজার পরিবার উপকৃত হবে। প্রকল্পটির মাধ্যমে ২০৩২ সালের মধ্যে এই অঞ্চলের গ্রিড সংযোগ ৬৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় নতুন সাবস্টেশন ও হাজার কিলোমিটারের বেশি বিদ্যুৎ বিতরণ লাইন তৈরি করা হবে। এর ফলে সিস্টেম লস ও পরিচালন ব্যয় কমবে এবং বছরে অন্তত ১৯ হাজার ৩০০ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানো সম্ভব হবে। এছাড়া, জাপানি তহবিল থেকে অতিরিক্ত ২৭ লাখ ২০ হাজার ডলার অনুদান এবং বাংলাদেশ সরকার ও বিপিডিবি যৌথভাবে বাকি অর্থায়ন করবে।

সামাজিক উন্নয়নের অংশ হিসেবে প্রকল্পটির অধীনে সৌরচালিত পানীয় জলের সুবিধা কেন্দ্র এবং বিভিন্ন স্কুল, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার ব্যাকআপ সিস্টেম স্থাপন করা হবে। এসব সামাজিক সংগঠনের নেতৃত্বে অন্তত ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে এডিবি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য অঞ্চলে বিদ্যুৎ উন্নয়নে এডিবির ১৭.৫ কোটি ডলার ঋণ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের বিদ্যুৎ সরবরাহ সম্প্রসারণের জন্য ১৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই ঋণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা হবে।

এডিবি জানিয়েছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার ২৬টি প্রত্যন্ত উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হবে। এর ফলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৫ হাজার পরিবারসহ অতিরিক্ত অন্তত ৮৮ হাজার পরিবার উপকৃত হবে। প্রকল্পটির মাধ্যমে ২০৩২ সালের মধ্যে এই অঞ্চলের গ্রিড সংযোগ ৬৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় নতুন সাবস্টেশন ও হাজার কিলোমিটারের বেশি বিদ্যুৎ বিতরণ লাইন তৈরি করা হবে। এর ফলে সিস্টেম লস ও পরিচালন ব্যয় কমবে এবং বছরে অন্তত ১৯ হাজার ৩০০ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানো সম্ভব হবে। এছাড়া, জাপানি তহবিল থেকে অতিরিক্ত ২৭ লাখ ২০ হাজার ডলার অনুদান এবং বাংলাদেশ সরকার ও বিপিডিবি যৌথভাবে বাকি অর্থায়ন করবে।

সামাজিক উন্নয়নের অংশ হিসেবে প্রকল্পটির অধীনে সৌরচালিত পানীয় জলের সুবিধা কেন্দ্র এবং বিভিন্ন স্কুল, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার ব্যাকআপ সিস্টেম স্থাপন করা হবে। এসব সামাজিক সংগঠনের নেতৃত্বে অন্তত ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে এডিবি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒