দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু, ৭ সেপ্টেম্বর মিলবে টাকা

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ এএম

সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু, ৭ সেপ্টেম্বর মিলবে টাকা
সম্মিলিত ইসলামী ব্যাংক |সংগৃহীত

পাঁচটি সঙ্কটগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি ব্যক্তিগত হিসাবধারীদের জন্য স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ব্যাংকটির শাখা ও উপ-শাখাগুলোতে আমানত উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে। প্রয়োজনীয় নগদ অর্থ ব্যবস্থাপনার প্রস্তুতি শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু হবে।

দীর্ঘদিনের আর্থিক সঙ্কট, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে আমানত ফেরত দিতে সমস্যায় পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে এই সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকটির বিশেষ সার্কুলার অনুযায়ী, ব্যক্তিগত হিসাবধারীরা একবারে তাদের আমানতের সম্পূর্ণ মূল টাকা উত্তোলন বা নগদায়ন করতে পারবেন।

এদিকে ২০২৪ ও ২০২৫ সালের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার একটি অংশ কমিয়ে দেওয়ার যে প্রস্তাব ছিল, তা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে মেয়াদি আমানতের বিপরীতে ঘোষিত পুরো মুনাফাই পাবেন আমানতকারীরা। তবে যেসব গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদি আমানত ভেঙে ফেলবেন, তারা সম্পূর্ণ মূল টাকা পেলেও কোনো মুনাফা পাবেন না।

ব্যাংকের সিনিয়র অফিসার মাইনুল ইসলাম জানান, ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু হওয়া স্বাভাবিক অবস্থায় ফেরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমানতকারী মো: আবু সুফিয়ান ও ইরিন সুলতানা ব্যাংকের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন। ব্যাংকটির কর্মকর্তারা জানান, গ্রাহকদের যৌক্তিক উত্তোলনের চাহিদা পূরণ এবং পর্যাপ্ত তারল্য বজায় রাখার ক্ষেত্রে এখন বিশেষ সতর্ক থাকতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরু, ৭ সেপ্টেম্বর মিলবে টাকা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাঁচটি সঙ্কটগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি ব্যক্তিগত হিসাবধারীদের জন্য স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ব্যাংকটির শাখা ও উপ-শাখাগুলোতে আমানত উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে। প্রয়োজনীয় নগদ অর্থ ব্যবস্থাপনার প্রস্তুতি শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু হবে।

দীর্ঘদিনের আর্থিক সঙ্কট, বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে আমানত ফেরত দিতে সমস্যায় পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে এই সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকটির বিশেষ সার্কুলার অনুযায়ী, ব্যক্তিগত হিসাবধারীরা একবারে তাদের আমানতের সম্পূর্ণ মূল টাকা উত্তোলন বা নগদায়ন করতে পারবেন।

এদিকে ২০২৪ ও ২০২৫ সালের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার একটি অংশ কমিয়ে দেওয়ার যে প্রস্তাব ছিল, তা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে মেয়াদি আমানতের বিপরীতে ঘোষিত পুরো মুনাফাই পাবেন আমানতকারীরা। তবে যেসব গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদি আমানত ভেঙে ফেলবেন, তারা সম্পূর্ণ মূল টাকা পেলেও কোনো মুনাফা পাবেন না।

ব্যাংকের সিনিয়র অফিসার মাইনুল ইসলাম জানান, ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু হওয়া স্বাভাবিক অবস্থায় ফেরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমানতকারী মো: আবু সুফিয়ান ও ইরিন সুলতানা ব্যাংকের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন। ব্যাংকটির কর্মকর্তারা জানান, গ্রাহকদের যৌক্তিক উত্তোলনের চাহিদা পূরণ এবং পর্যাপ্ত তারল্য বজায় রাখার ক্ষেত্রে এখন বিশেষ সতর্ক থাকতে হবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒