দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

স্থানীয় সরকার নির্বাচন: ১২ কোটি ৮৭ লাখ ভোটার নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৭ পিএম

স্থানীয় সরকার নির্বাচন: ১২ কোটি ৮৭ লাখ ভোটার নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রকাশিত হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। যেখানে পুরুষ ও নারী ভোটারের ব্যবধান আগের চেয়ে উল্লেখযোগ্য হারে কমে এসেছে। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতদের ভিত্তি ধরে এই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। নারী ও পুরুষের ভোটারের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ২২ লাখ ৪৫ হাজার ৫৫৪ জনে।

ইসি সচিবালয়ের তথ্য বিশ্লেಷণে দেখা যায়, গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় ৪ লাখ ৫ হাজার ৪০৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ জানান, ৩১ জুলাইকে 'কাট-অফ ডেট' ধরে নির্বাচনের মূল প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এরপর নতুন করে যারা ভোটার তালিকায় নিবন্ধিত হচ্ছেন বা হবেন, আসন্ন নির্বাচনে তারা আপাতত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন না।

তবে ভোটার নিবন্ধন প্রক্রিয়া একটি নিরবচ্ছিন্ন ধারা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কমিশন যদি কাট-অফ তারিখ পুনর্নির্ধারণ করে, তবে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে তালিকা ফের হালনাগাদ করা হবে। নির্বাচনের সময়সূচি ও তফসিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি কোনো তারিখ উল্লেখ করেননি আখতার আহমেদ। তিনি জানান, নির্বাচন আয়োজনে কমিশনের সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি রয়েছে।

ভোটকেন্দ্রের সংখ্যা প্রসঙ্গে সচিব বলেন, স্থানীয় সরকারের কোন প্রতিষ্ঠান বা স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হবে। সম্পূর্ণ নির্বাচনী তফসিল ও রূপরেখা স্পষ্ট হলেই কেন্দ্র সংখ্যা চূড়ান্ত করবে ইসি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন: ১২ কোটি ৮৭ লাখ ভোটার নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রকাশিত হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। যেখানে পুরুষ ও নারী ভোটারের ব্যবধান আগের চেয়ে উল্লেখযোগ্য হারে কমে এসেছে। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতদের ভিত্তি ধরে এই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। নারী ও পুরুষের ভোটারের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ২২ লাখ ৪৫ হাজার ৫৫৪ জনে।

ইসি সচিবালয়ের তথ্য বিশ্লেಷণে দেখা যায়, গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় ৪ লাখ ৫ হাজার ৪০৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ জানান, ৩১ জুলাইকে 'কাট-অফ ডেট' ধরে নির্বাচনের মূল প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এরপর নতুন করে যারা ভোটার তালিকায় নিবন্ধিত হচ্ছেন বা হবেন, আসন্ন নির্বাচনে তারা আপাতত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন না।

তবে ভোটার নিবন্ধন প্রক্রিয়া একটি নিরবচ্ছিন্ন ধারা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কমিশন যদি কাট-অফ তারিখ পুনর্নির্ধারণ করে, তবে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে তালিকা ফের হালনাগাদ করা হবে। নির্বাচনের সময়সূচি ও তফসিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি কোনো তারিখ উল্লেখ করেননি আখতার আহমেদ। তিনি জানান, নির্বাচন আয়োজনে কমিশনের সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি রয়েছে।

ভোটকেন্দ্রের সংখ্যা প্রসঙ্গে সচিব বলেন, স্থানীয় সরকারের কোন প্রতিষ্ঠান বা স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হবে। সম্পূর্ণ নির্বাচনী তফসিল ও রূপরেখা স্পষ্ট হলেই কেন্দ্র সংখ্যা চূড়ান্ত করবে ইসি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒