দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

মেসির চার গোলের ঝড়ে ৭-১ গোলে জয়ে ফিরল মায়ামি

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম

মেসির চার গোলের ঝড়ে ৭-১ গোলে জয়ে ফিরল মায়ামি

চলতি মৌসুমের এমএলএসে ১৯ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১৮। গোলদাতাদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পিটার মুসার চেয়ে দুই গোল এগিয়ে। এই জয়ে টানা পাঁচ ম্যাচের জয়খরা কাটানোর পাশাপাশি ইস্টার্ন কনফারেন্সে নিজেদের দ্বিতীয় স্থানও ধরে রেখেছে মায়ামি। তবে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে এখনো ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

মেসির চার গোলের ঝড়ে মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে জয়ে ফিরল মায়ামি টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। আর সেই জয় ফেরানোর নায়ক আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মন্ট্রিয়েলের বিপক্ষে একাই চার গোল করে দলকে ৭-১ ব্যবধানের বড় জয় এনে দিয়েছেন তিনি।

ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে শুরু থেকেই জয়ের জন্য মরিয়া ছিল মায়ামি। ম্যাচের ২০ মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। ক্লাবটির হয়ে এটিই ছিল তাঁর প্রথম গোল। তবে ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের নিচু শটে সমতায় ফেরে মন্ট্রিয়েল।

এরপর শুরু হয় মেসির একক আধিপত্য। ৪০ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে মায়ামিকে আবারও এগিয়ে দেন মেসি। নিচু ও বাঁকানো শটটি মন্ট্রিয়েলের গোলরক্ষক থমাস গিলিয়েরকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। ৫১ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ৮০ মিনিটে মেসির পাস থেকেই গোল করেন লুইস সুয়ারেজ।

৮৩ মিনিটে রদ্রিগো দি পলের পাস পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আবারও ফ্রি-কিক থেকে অসাধারণ বাঁকানো শটে নিজের চতুর্থ গোলটি করেন তিনি।

মায়ামির হয়ে মেসির চার গোলের পাশাপাশি আরেকটি গোল করেন অ্যালেক্স শ। ফলে শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই ম্যাচে চার গোল করে ক্যারিয়ারে অষ্টমবারের মতো এক ম্যাচে অন্তত চার গোল করলেন মেসি। তবে মায়ামির জার্সিতে এক ম্যাচে চার গোল করার ঘটনা এবারই প্রথম। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেসির চার গোলের ঝড়ে ৭-১ গোলে জয়ে ফিরল মায়ামি

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

চলতি মৌসুমের এমএলএসে ১৯ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১৮। গোলদাতাদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পিটার মুসার চেয়ে দুই গোল এগিয়ে। এই জয়ে টানা পাঁচ ম্যাচের জয়খরা কাটানোর পাশাপাশি ইস্টার্ন কনফারেন্সে নিজেদের দ্বিতীয় স্থানও ধরে রেখেছে মায়ামি। তবে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে এখনো ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

মেসির চার গোলের ঝড়ে মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে জয়ে ফিরল মায়ামি টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। আর সেই জয় ফেরানোর নায়ক আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মন্ট্রিয়েলের বিপক্ষে একাই চার গোল করে দলকে ৭-১ ব্যবধানের বড় জয় এনে দিয়েছেন তিনি।

ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে শুরু থেকেই জয়ের জন্য মরিয়া ছিল মায়ামি। ম্যাচের ২০ মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। ক্লাবটির হয়ে এটিই ছিল তাঁর প্রথম গোল। তবে ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের নিচু শটে সমতায় ফেরে মন্ট্রিয়েল।

এরপর শুরু হয় মেসির একক আধিপত্য। ৪০ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে মায়ামিকে আবারও এগিয়ে দেন মেসি। নিচু ও বাঁকানো শটটি মন্ট্রিয়েলের গোলরক্ষক থমাস গিলিয়েরকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। ৫১ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ৮০ মিনিটে মেসির পাস থেকেই গোল করেন লুইস সুয়ারেজ।

৮৩ মিনিটে রদ্রিগো দি পলের পাস পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আবারও ফ্রি-কিক থেকে অসাধারণ বাঁকানো শটে নিজের চতুর্থ গোলটি করেন তিনি।

মায়ামির হয়ে মেসির চার গোলের পাশাপাশি আরেকটি গোল করেন অ্যালেক্স শ। ফলে শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই ম্যাচে চার গোল করে ক্যারিয়ারে অষ্টমবারের মতো এক ম্যাচে অন্তত চার গোল করলেন মেসি। তবে মায়ামির জার্সিতে এক ম্যাচে চার গোল করার ঘটনা এবারই প্রথম। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒