দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

নিষেধাজ্ঞা কেটেছে, মাঠে ফেরার প্রস্তুতিতে বসুন্ধরা কিংস

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০১:০৩ এএম

নিষেধাজ্ঞা কেটেছে, মাঠে ফেরার প্রস্তুতিতে বসুন্ধরা কিংস

আগামী মঙ্গলবার থেকে বসুন্ধরা কিংসের অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে। পরদিন বুধবার খেলোয়াড় নিবন্ধনের কাজ শেষ করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। দীর্ঘ জটিলতা কাটিয়ে এবার নতুন মৌসুমে মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চায় বসুন্ধরা কিংস।

ফিফার নিষেধাজ্ঞার তালিকা থেকে এবার পুরোপুরি মুক্ত হয়েছে বসুন্ধরা কিংস। দীর্ঘদিনের আর্থিক ও সাংগঠনিক জটিলতা কাটিয়ে ক্লাবটি এখন নতুন মৌসুমে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের ফুটবলে কোনো ক্লাবের বিরুদ্ধে একসঙ্গে এত বেশি ফিফা নিষেধাজ্ঞা আরোপের নজির নেই।

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে একসময় এক ডজন নিষেধাজ্ঞা ছিল। পরশু রাতেও ফিফার ওয়েবসাইটে ক্লাবটির নামে চারটি নিষেধাজ্ঞা দেখা যাচ্ছিল। তবে গতকাল সেখানে আর কিংসের নাম পাওয়া যায়নি।

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্লাবটি মাঠে ফিরবে, এই আশায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও বিভিন্নভাবে তাদের সুযোগ দিয়ে এসেছে। জরিমানার অর্থ পরিশোধের জন্য কয়েক দফায় সময় বাড়ানো হয়েছে। তবে একই সুবিধা দেশের অন্য ক্লাবগুলো পেয়েছে কি না, তা নিয়ে ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি দলবদলের সময় বাড়ানোর জন্য নোফেল স্পোর্টিং ক্লাব, আরামবাগ, উত্তরা এফসি, উত্তর বারিধারা ও লিটিল ফ্রেন্ডসসহ কয়েকটি ক্লাব বাফুফের কাছে আবেদন করেছিল। আর্থিক সংকটে থাকা এসব ক্লাবের অনুরোধের পরও এক দিন সময় বাড়ানো হয়নি। ফলে বসুন্ধরা কিংসকে বারবার সময় দেওয়ার বিষয়টি নিয়ে ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

তবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শুরু থেকেই ফিফার নিষেধাজ্ঞায় থাকা ক্লাবগুলোকে মাঠে ফেরানোর পক্ষে ছিলেন। সেই ধারাবাহিকতায় বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞামুক্ত হওয়াকে দেশের ফুটবলের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ছাড়া ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা অনেকটাই অসম্পূর্ণ থেকে যেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বড় বাজেটের এই ক্লাবের ঘরে রয়েছে ছয়টি শিরোপা। ফলে তাদের ফিরে আসায় প্রতিযোগিতাও আরও জমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ক্লাব সূত্রে জানা গেছে, ১২টি নিষেধাজ্ঞা কাটাতে প্রায় ২৭ কোটি টাকা পরিশোধ করতে হয়েছে বসুন্ধরা কিংসকে। ধাপে ধাপে এই অর্থ পরিশোধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ক্লাবটির কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল। এখন সেই পরিস্থিতি কাটিয়ে আবারও দল গঠনে মনোযোগ দিচ্ছেন কর্মকর্তারা। দল গঠনের অংশ হিসেবে তপু বর্মন, গোলাম জিলানী ও মাহবুব হোসেন রক্সিরা ক্লাব সভাপতি ইমরুল হাসানের কাছে ১০ জন বিদেশি খেলোয়াড়ের তালিকা দিয়েছেন।

সেই তালিকা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভুটানের চেনচো এবং নেপালের দুই ফুটবলারও তালিকায় রয়েছেন। দেশি খেলোয়াড়দের মধ্যে সিনিয়র সোহেল রানা, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, রাকিব হোসেন ও তপু বর্মনরা দল গঠনের কাজে ক্লাবকে সহায়তা করছেন। বিশেষ করে তপু ও রাকিবের ভূমিকা নিয়ে ক্লাবের ভেতরে আলোচনা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিষেধাজ্ঞা কেটেছে, মাঠে ফেরার প্রস্তুতিতে বসুন্ধরা কিংস

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

আগামী মঙ্গলবার থেকে বসুন্ধরা কিংসের অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে। পরদিন বুধবার খেলোয়াড় নিবন্ধনের কাজ শেষ করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। দীর্ঘ জটিলতা কাটিয়ে এবার নতুন মৌসুমে মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চায় বসুন্ধরা কিংস।

ফিফার নিষেধাজ্ঞার তালিকা থেকে এবার পুরোপুরি মুক্ত হয়েছে বসুন্ধরা কিংস। দীর্ঘদিনের আর্থিক ও সাংগঠনিক জটিলতা কাটিয়ে ক্লাবটি এখন নতুন মৌসুমে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের ফুটবলে কোনো ক্লাবের বিরুদ্ধে একসঙ্গে এত বেশি ফিফা নিষেধাজ্ঞা আরোপের নজির নেই।

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে একসময় এক ডজন নিষেধাজ্ঞা ছিল। পরশু রাতেও ফিফার ওয়েবসাইটে ক্লাবটির নামে চারটি নিষেধাজ্ঞা দেখা যাচ্ছিল। তবে গতকাল সেখানে আর কিংসের নাম পাওয়া যায়নি।

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্লাবটি মাঠে ফিরবে, এই আশায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনও বিভিন্নভাবে তাদের সুযোগ দিয়ে এসেছে। জরিমানার অর্থ পরিশোধের জন্য কয়েক দফায় সময় বাড়ানো হয়েছে। তবে একই সুবিধা দেশের অন্য ক্লাবগুলো পেয়েছে কি না, তা নিয়ে ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি দলবদলের সময় বাড়ানোর জন্য নোফেল স্পোর্টিং ক্লাব, আরামবাগ, উত্তরা এফসি, উত্তর বারিধারা ও লিটিল ফ্রেন্ডসসহ কয়েকটি ক্লাব বাফুফের কাছে আবেদন করেছিল। আর্থিক সংকটে থাকা এসব ক্লাবের অনুরোধের পরও এক দিন সময় বাড়ানো হয়নি। ফলে বসুন্ধরা কিংসকে বারবার সময় দেওয়ার বিষয়টি নিয়ে ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

তবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শুরু থেকেই ফিফার নিষেধাজ্ঞায় থাকা ক্লাবগুলোকে মাঠে ফেরানোর পক্ষে ছিলেন। সেই ধারাবাহিকতায় বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞামুক্ত হওয়াকে দেশের ফুটবলের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ছাড়া ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা অনেকটাই অসম্পূর্ণ থেকে যেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বড় বাজেটের এই ক্লাবের ঘরে রয়েছে ছয়টি শিরোপা। ফলে তাদের ফিরে আসায় প্রতিযোগিতাও আরও জমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ক্লাব সূত্রে জানা গেছে, ১২টি নিষেধাজ্ঞা কাটাতে প্রায় ২৭ কোটি টাকা পরিশোধ করতে হয়েছে বসুন্ধরা কিংসকে। ধাপে ধাপে এই অর্থ পরিশোধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ক্লাবটির কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল। এখন সেই পরিস্থিতি কাটিয়ে আবারও দল গঠনে মনোযোগ দিচ্ছেন কর্মকর্তারা। দল গঠনের অংশ হিসেবে তপু বর্মন, গোলাম জিলানী ও মাহবুব হোসেন রক্সিরা ক্লাব সভাপতি ইমরুল হাসানের কাছে ১০ জন বিদেশি খেলোয়াড়ের তালিকা দিয়েছেন।

সেই তালিকা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভুটানের চেনচো এবং নেপালের দুই ফুটবলারও তালিকায় রয়েছেন। দেশি খেলোয়াড়দের মধ্যে সিনিয়র সোহেল রানা, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, রাকিব হোসেন ও তপু বর্মনরা দল গঠনের কাজে ক্লাবকে সহায়তা করছেন। বিশেষ করে তপু ও রাকিবের ভূমিকা নিয়ে ক্লাবের ভেতরে আলোচনা রয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒