দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে কামিন্সের সমর্থন

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১২:৩৫ এএম

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে কামিন্সের সমর্থন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। দুর্নীতির মামলায় ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি থাকা ৭৩ বছর বয়সী ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলেও। এমন পরিস্থিতিতে এই দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে প্রথমবার সামনে এলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

গত সপ্তাহে ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলসহ ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে একটি চিঠি দেন। ওই চিঠিতে ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। গ্রেগ চ্যাপেলের একটি ভিডিও ক্লিপ নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে প্যাট কামিন্স সেই সাবেক অধিনায়কদের প্রতি নিজের পূর্ণ সমর্থন জানিয়েছেন।

কামিন্স তার পোস্টে আশা প্রকাশ করে লিখেছেন, আদালত যেন ইমরান খানের সুচিকিৎসায় সহযোগিতা করে এবং পরিবারের সঙ্গে তার সাক্ষাৎ অব্যাহত থাকে। তিনি আরও প্রত্যাশা করেন যে, সবার প্রাপ্য অনুযায়ী ইমরান খানের সঙ্গেও পূর্ণ মর্যাদাপূর্ণ আচরণ করা হবে।

ইমরানের সুচিকিৎসার দাবিতে চিঠিতে স্বাক্ষর করা সাবেক অধিনায়কদের মধ্যে রয়েছেন মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইমরান খানের সুচিকিৎসার দাবিতে কামিন্সের সমর্থন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা এবং পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। দুর্নীতির মামলায় ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি থাকা ৭৩ বছর বয়সী ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলেও। এমন পরিস্থিতিতে এই দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে প্রথমবার সামনে এলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

গত সপ্তাহে ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলসহ ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে একটি চিঠি দেন। ওই চিঠিতে ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। গ্রেগ চ্যাপেলের একটি ভিডিও ক্লিপ নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে প্যাট কামিন্স সেই সাবেক অধিনায়কদের প্রতি নিজের পূর্ণ সমর্থন জানিয়েছেন।

কামিন্স তার পোস্টে আশা প্রকাশ করে লিখেছেন, আদালত যেন ইমরান খানের সুচিকিৎসায় সহযোগিতা করে এবং পরিবারের সঙ্গে তার সাক্ষাৎ অব্যাহত থাকে। তিনি আরও প্রত্যাশা করেন যে, সবার প্রাপ্য অনুযায়ী ইমরান খানের সঙ্গেও পূর্ণ মর্যাদাপূর্ণ আচরণ করা হবে।

ইমরানের সুচিকিৎসার দাবিতে চিঠিতে স্বাক্ষর করা সাবেক অধিনায়কদের মধ্যে রয়েছেন মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒