দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পরিবেশ ও জ্বালানি খাতে জার্মানির ১৭০ কোটি টাকা অনুদান

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১১:৪১ পিএম

পরিবেশ ও জ্বালানি খাতে জার্মানির ১৭০ কোটি টাকা অনুদান
বাংলাদেশ ও জার্মানির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে |ইন্টারনেট

বাংলাদেশকে পরিবেশ ও জ্বালানি খাতের উন্নয়নে এক কোটি ২০ লাখ ইউরো (প্রায় ১৭০ কোটি টাকা) অনুদান দিচ্ছে জার্মানি। এ লক্ষ্যে বৃহস্পতিবার ঢাকার শেরেবাংলানগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার এবং জার্মানি সরকারের মধ্যে দুটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইআরডির অতিরিক্ত সচিব ড. রোকসানা তারাননুম এবং জার্মানির পক্ষে জিআইজেড ঢাকার কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট। এই অনুদানের আওতায় ম্যাগ্রোভ বন, জলাবন ও সামুদ্রিক এলাকা সুরক্ষা প্রকল্প এবং টেকসই উন্নয়নে জ্বালানি দক্ষতা বৃদ্ধি প্রকল্প নামে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

ম্যাগ্রোভ বন ও সামুদ্রিক এলাকা সুরক্ষা প্রকল্পের জন্য জার্মানি ৫০ লাখ ইউরো (প্রায় ৭১ কোটি ৫২ লাখ টাকা) অনুদান দেবে, যা মৎস্য ও বন অধিদপ্তর যৌথভাবে বাস্তবায়ন করবে। অন্যদিকে, জ্বালানি দক্ষতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭০ লাখ ইউরো (প্রায় ১০০ কোটি ১২ লাখ টাকা) অনুদান পাওয়া যাবে। এই প্রকল্পটি বাস্তবায়ন করবে স্রেডা ও বিএসটিআই।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে জার্মানি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এ পর্যন্ত দেশটির প্রতিশ্রুত আর্থিক ও কারিগরি সহায়তার মোট পরিমাণ প্রায় চার বিলিয়ন ইউরো। বর্তমানে বাংলাদেশে জিআইজেড-এর ১০ কোটি ৯৬ লাখ ২০ হাজার ইউরো অনুদান সহায়তায় ১৯টি প্রকল্প সফলভাবে বাস্তবায়নাধীন রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ ও জ্বালানি খাতে জার্মানির ১৭০ কোটি টাকা অনুদান

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশকে পরিবেশ ও জ্বালানি খাতের উন্নয়নে এক কোটি ২০ লাখ ইউরো (প্রায় ১৭০ কোটি টাকা) অনুদান দিচ্ছে জার্মানি। এ লক্ষ্যে বৃহস্পতিবার ঢাকার শেরেবাংলানগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার এবং জার্মানি সরকারের মধ্যে দুটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইআরডির অতিরিক্ত সচিব ড. রোকসানা তারাননুম এবং জার্মানির পক্ষে জিআইজেড ঢাকার কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট। এই অনুদানের আওতায় ম্যাগ্রোভ বন, জলাবন ও সামুদ্রিক এলাকা সুরক্ষা প্রকল্প এবং টেকসই উন্নয়নে জ্বালানি দক্ষতা বৃদ্ধি প্রকল্প নামে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

ম্যাগ্রোভ বন ও সামুদ্রিক এলাকা সুরক্ষা প্রকল্পের জন্য জার্মানি ৫০ লাখ ইউরো (প্রায় ৭১ কোটি ৫২ লাখ টাকা) অনুদান দেবে, যা মৎস্য ও বন অধিদপ্তর যৌথভাবে বাস্তবায়ন করবে। অন্যদিকে, জ্বালানি দক্ষতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭০ লাখ ইউরো (প্রায় ১০০ কোটি ১২ লাখ টাকা) অনুদান পাওয়া যাবে। এই প্রকল্পটি বাস্তবায়ন করবে স্রেডা ও বিএসটিআই।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে জার্মানি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এ পর্যন্ত দেশটির প্রতিশ্রুত আর্থিক ও কারিগরি সহায়তার মোট পরিমাণ প্রায় চার বিলিয়ন ইউরো। বর্তমানে বাংলাদেশে জিআইজেড-এর ১০ কোটি ৯৬ লাখ ২০ হাজার ইউরো অনুদান সহায়তায় ১৯টি প্রকল্প সফলভাবে বাস্তবায়নাধীন রয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒