দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

জিপিএ-৫ চূড়ান্ত নয়, সামনে কঠিন পথ: ডাকসু জিএস ফরহাদ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম

জিপিএ-৫ চূড়ান্ত নয়, সামনে কঠিন পথ: ডাকসু জিএস ফরহাদ

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াকে জীবনের চূড়ান্ত অর্জন মনে না করার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। তিনি বলেছেন, এসএসসির ফলাফল সফলতার শেষ ধাপ নয়, বরং উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার বড় প্রস্তুতির শুরু। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রামের আনোয়ারার মমতাজ কনভেনশন হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন। উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সাইফুদ্দিন।

অনুষ্ঠানে ডাকসু জিএস ফরহাদ বলেন, যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের অনেকেই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সুযোগ নাও পেতে পারে। আবার জিপিএ-৫ না পাওয়া অনেক শিক্ষার্থীও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভালো অবস্থান তৈরি করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রতিযোগিতার উদাহরণ দিয়ে তিনি উল্লেখ করেন যে, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও বিশ্ববিদ্যালয়ে আসন সীমিত। তাই এসএসসির ফলাফলকে চূড়ান্ত সাফল্য মনে না করে পরবর্তী ধাপের প্রস্তুতিতে মনোযোগী হতে হবে এবং এসএসসির পরের দুই বছর শিক্ষার্থীদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে নির্দিষ্ট সময় ভাগ করে পড়ার পাশাপাশি ‘ডিপ ফোকাস’-এর গুরুত্ব তুলে ধরেন ফরহাদ। তিনি ২০, ৩০ কিংবা ৫০ মিনিটের ফোকাস সেশনে পড়াশোনা করার পরামর্শ দিয়ে বলেন, এতে মনোযোগ ধরে রাখা সহজ হয়। পড়ার সময় অন্য কোনো চিন্তা মাথায় এলে তা কাগজে লিখে রাখার পরামর্শ দিয়ে তিনি জানান, এতে মনোযোগ নষ্ট না করে নির্ধারিত সময়ের পড়াশোনা শেষ করা সম্ভব। এছাড়া মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে লক্ষ্য অর্জনে অনেক বিষয় থেকে নিজেকে দূরে রাখার আহ্বান জানান তিনি।

পরিবারের আর্থিক সংকট সাফল্যের পথে বাধা হতে পারে না উল্লেখ করে ডাকসু জিএস বলেন, বাবা কৃষক বা রিকশাচালক হওয়া কিংবা জীবনের নানা প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের অবস্থান থেকে কাজ করলেও চিন্তা ও লক্ষ্য হতে হবে বিশ্বমানের। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি ফরমানুর রহমান জাহিন এবং বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জিপিএ-৫ চূড়ান্ত নয়, সামনে কঠিন পথ: ডাকসু জিএস ফরহাদ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াকে জীবনের চূড়ান্ত অর্জন মনে না করার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। তিনি বলেছেন, এসএসসির ফলাফল সফলতার শেষ ধাপ নয়, বরং উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার বড় প্রস্তুতির শুরু। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রামের আনোয়ারার মমতাজ কনভেনশন হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন। উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সাইফুদ্দিন।

অনুষ্ঠানে ডাকসু জিএস ফরহাদ বলেন, যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের অনেকেই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সুযোগ নাও পেতে পারে। আবার জিপিএ-৫ না পাওয়া অনেক শিক্ষার্থীও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভালো অবস্থান তৈরি করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রতিযোগিতার উদাহরণ দিয়ে তিনি উল্লেখ করেন যে, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও বিশ্ববিদ্যালয়ে আসন সীমিত। তাই এসএসসির ফলাফলকে চূড়ান্ত সাফল্য মনে না করে পরবর্তী ধাপের প্রস্তুতিতে মনোযোগী হতে হবে এবং এসএসসির পরের দুই বছর শিক্ষার্থীদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে নির্দিষ্ট সময় ভাগ করে পড়ার পাশাপাশি ‘ডিপ ফোকাস’-এর গুরুত্ব তুলে ধরেন ফরহাদ। তিনি ২০, ৩০ কিংবা ৫০ মিনিটের ফোকাস সেশনে পড়াশোনা করার পরামর্শ দিয়ে বলেন, এতে মনোযোগ ধরে রাখা সহজ হয়। পড়ার সময় অন্য কোনো চিন্তা মাথায় এলে তা কাগজে লিখে রাখার পরামর্শ দিয়ে তিনি জানান, এতে মনোযোগ নষ্ট না করে নির্ধারিত সময়ের পড়াশোনা শেষ করা সম্ভব। এছাড়া মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে লক্ষ্য অর্জনে অনেক বিষয় থেকে নিজেকে দূরে রাখার আহ্বান জানান তিনি।

পরিবারের আর্থিক সংকট সাফল্যের পথে বাধা হতে পারে না উল্লেখ করে ডাকসু জিএস বলেন, বাবা কৃষক বা রিকশাচালক হওয়া কিংবা জীবনের নানা প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের অবস্থান থেকে কাজ করলেও চিন্তা ও লক্ষ্য হতে হবে বিশ্বমানের। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি ফরমানুর রহমান জাহিন এবং বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒