দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও ভিডিও ভাইরাল

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০১:৫২ পিএম

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও ভিডিও ভাইরাল

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিল-পরবর্তী ৫৭ সেকেন্ডের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে ফেসবুকের মাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আসে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘শেখের বেটি আইতাছে, বীর চট্টলা শেখ হাসিনাময়।’ ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, মিছিলটির সময়সীমা ছিল ৫৭ সেকেন্ড। এতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিসংবলিত একটি ব্যানার নিয়ে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। ভিডিওর গায়ে প্রকাশের তারিখ হিসেবে ২৭ আগস্ট, ২০৬৬ উল্লেখ করা হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, জঙ্গিবাদের আস্তানা পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও এবং আইতাছে রে আইতাছে শেখ হাসিনা আইতাছে সহ বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বেই মূলত এই মিছিলটি বের হয়। উপজেলার চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের কালাবিবির দিঘীর মোড় সংলগ্ন এলাকায় এই ঝটিকা মিছিল করা হয়। ব্যানার নিয়ে কয়েক গজ হেঁটে ও স্লোগান দিয়েই নেতাকর্মীরা দ্রুত সেখান থেকে বিভিন্ন দিকে সরে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে ঠিক কতক্ষণ আগে এবং কোথায় এটি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি। আমি খোঁজ নিচ্ছি এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে মোটর পার্টসের চালানে মিলল ১৯ ইঞ্জিন ও ২ গাড়ি

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিল-পরবর্তী ৫৭ সেকেন্ডের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে ফেসবুকের মাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আসে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘শেখের বেটি আইতাছে, বীর চট্টলা শেখ হাসিনাময়।’ ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, মিছিলটির সময়সীমা ছিল ৫৭ সেকেন্ড। এতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিসংবলিত একটি ব্যানার নিয়ে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। ভিডিওর গায়ে প্রকাশের তারিখ হিসেবে ২৭ আগস্ট, ২০৬৬ উল্লেখ করা হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, জঙ্গিবাদের আস্তানা পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও এবং আইতাছে রে আইতাছে শেখ হাসিনা আইতাছে সহ বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বেই মূলত এই মিছিলটি বের হয়। উপজেলার চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের কালাবিবির দিঘীর মোড় সংলগ্ন এলাকায় এই ঝটিকা মিছিল করা হয়। ব্যানার নিয়ে কয়েক গজ হেঁটে ও স্লোগান দিয়েই নেতাকর্মীরা দ্রুত সেখান থেকে বিভিন্ন দিকে সরে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে ঠিক কতক্ষণ আগে এবং কোথায় এটি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি। আমি খোঁজ নিচ্ছি এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে খোঁজখবর নেওয়া হচ্ছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒