দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

মাদক ও মোবাইল আসক্তিকে শিক্ষার্থীদের লালকার্ড

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম

মাদক ও মোবাইল আসক্তিকে শিক্ষার্থীদের লালকার্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনিক নজরদারির পাশাপাশি সামাজিক আন্দোলন ও পারিবারিক সচেতনতা তৈরি করা জরুরি। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, মাদকের নির্মম থাবায় এই এলাকায় ছেলের হাতে মা-বাবা খুন হওয়ার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। মাদক নির্মূলে আমরা প্রতিনিয়ত অভিযান করছি এবং আইনের আওতায় আনার চেষ্টা করছি। সামাজিক এই ব্যাধি রুখে দিতে না পারলে পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

পরে শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে দিকনির্দেশনামূলক শপথ পাঠ করান ইউএনও মো. মহিন উদ্দিন। শপথ গ্রহণ শেষে উপস্থিত শিক্ষার্থীরা একযোগে লাল কার্ড প্রদর্শন করে সামাজিক অপরাধ প্রতিরোধে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, চান্দিনা শাখার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান এবং সংগঠনের সদস্য সাইফুল ও আশিক।

সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল জানান, টিফিনের টাকা বাঁচিয়ে ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সচেতনতায় কাজ করছে তাদের সংগঠন। আনোয়ারার এই অনুষ্ঠানটি ছিল তাদের ১ হাজার ৯৪২তম কর্মসূচি। একই দিন উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এরশাদ উচ্চ বিদ্যালয়েও অনুরূপ আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান আয়োজিত হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাদক ও মোবাইল আসক্তিকে শিক্ষার্থীদের লালকার্ড

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের আনোয়ারায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনিক নজরদারির পাশাপাশি সামাজিক আন্দোলন ও পারিবারিক সচেতনতা তৈরি করা জরুরি। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, মাদকের নির্মম থাবায় এই এলাকায় ছেলের হাতে মা-বাবা খুন হওয়ার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। মাদক নির্মূলে আমরা প্রতিনিয়ত অভিযান করছি এবং আইনের আওতায় আনার চেষ্টা করছি। সামাজিক এই ব্যাধি রুখে দিতে না পারলে পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

পরে শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে দিকনির্দেশনামূলক শপথ পাঠ করান ইউএনও মো. মহিন উদ্দিন। শপথ গ্রহণ শেষে উপস্থিত শিক্ষার্থীরা একযোগে লাল কার্ড প্রদর্শন করে সামাজিক অপরাধ প্রতিরোধে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, চান্দিনা শাখার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান এবং সংগঠনের সদস্য সাইফুল ও আশিক।

সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল জানান, টিফিনের টাকা বাঁচিয়ে ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সচেতনতায় কাজ করছে তাদের সংগঠন। আনোয়ারার এই অনুষ্ঠানটি ছিল তাদের ১ হাজার ৯৪২তম কর্মসূচি। একই দিন উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এরশাদ উচ্চ বিদ্যালয়েও অনুরূপ আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান আয়োজিত হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒