দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

মীরসরাইয়ে বিশাল ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণ, আহত ২

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

মীরসরাইয়ে বিশাল ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে দুই হাজার লিটারের একটি ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে ইউনুস নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখে বড়তাকিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গ্যারেজের মালিক ইমন হোসেনও আহত হয়েছেন এবং বিস্ফোরণে গ্যারেজসহ পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজে থাকা হাওয়ার ট্যাংকিতে মেশিনের মাধ্যমে বাতাস দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ট্যাংকিটি প্রায় ৫০ ফুট ওপরে উঠে গিয়ে মাটিতে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং এর কম্পন প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং ঘটনার পরপরই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

গুরুতর আহত ইউনুস মীরসরাইয়ের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তাকে দ্রুত উদ্ধার করে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তার চোখ ও মুখে বেশি আঘাত লেগেছে এবং তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান জানান, শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় ইউনুসকে হাসপাতালে আনা হয় এবং চিকিৎসা শেষে তাকে ভর্তি দেওয়া হয়। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, বড়তাকিয়া বাজারে হাওয়ার ট্যাংকি বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মীরসরাইয়ে বিশাল ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণ, আহত ২

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে দুই হাজার লিটারের একটি ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে ইউনুস নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখে বড়তাকিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গ্যারেজের মালিক ইমন হোসেনও আহত হয়েছেন এবং বিস্ফোরণে গ্যারেজসহ পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজে থাকা হাওয়ার ট্যাংকিতে মেশিনের মাধ্যমে বাতাস দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ট্যাংকিটি প্রায় ৫০ ফুট ওপরে উঠে গিয়ে মাটিতে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং এর কম্পন প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং ঘটনার পরপরই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

গুরুতর আহত ইউনুস মীরসরাইয়ের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তাকে দ্রুত উদ্ধার করে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তার চোখ ও মুখে বেশি আঘাত লেগেছে এবং তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান জানান, শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় ইউনুসকে হাসপাতালে আনা হয় এবং চিকিৎসা শেষে তাকে ভর্তি দেওয়া হয়। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, বড়তাকিয়া বাজারে হাওয়ার ট্যাংকি বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒