দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল লিটনের অনন্য সাফল্য

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল লিটনের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে নানা বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা ও দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাবেক এই ছাত্রনেতা বর্তমানে নিউইয়র্কের মূলধারার ব্যবসায় এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আজ থেকে প্রায় ছয় বছর আগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কাপড়ের ব্যবসা ও ফুড বিজনেসের সাথে যুক্ত ছিলেন তোফায়েল। তবে গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছু করার তাগিদ থেকে তিনি নিউ ইয়র্ক স্টেট সরকারের ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৩০ শতাংশ কমিয়ে আনার প্রকল্পের সাথে যুক্ত হন। এর মাধ্যমে যাত্রা শুরু করে তার প্রতিষ্ঠান ‘ড্রিম মেকানিক্যাল ইয়াং কার্স’।

আমেরিকান ও চীনা বড় বড় প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে তোফায়েলের এই প্রতিষ্ঠান অর্জন করেছে মর্যাদাপূর্ণ গোল্ড কন্ট্রাক্টরের স্বীকৃতি। বর্তমানে নিউইয়র্ক স্টেট ও এর আশপাশের এলাকায় হিটিং ও কুলিং সিস্টেমে সরকারি সুবিধাগুলো সফলভাবে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া নিউইয়র্ক সিটিকে গ্রিন সিটি করার পরিকল্পনার অংশ হিসেবে তার প্রতিষ্ঠান থেকে ফ্রি ড্রয়ার দেওয়া হচ্ছে।

বর্তমানে তার এই ব্যবসাটি গ্রুপ অব কোম্পানিতে রূপ নিয়েছে। হিটিং ও কুলিং ইনস্টলেশনের জন্য তাদের রয়েছে ‘এইমিডা মেকানিক্যাল’ এবং পাইকারি সরঞ্জাম সরবরাহের জন্য ‘নর্থ আমেরিকা হিটিং অ্যান্ড কুলিং ইলেকট্রিক্যাল সাপ্লাই হাউস’। লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই গ্রুপে বর্তমানে বাংলাদেশি কর্মীসহ প্রায় ৪৫ থেকে ৪৭ জন কাজ করছেন।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান তোফায়েল চৌধুরী। তিনি বাংলাদেশের বর্তমান সরকারের দেশকে গ্রিন অ্যান্ড ক্লিন পরিবেশবান্ধব রাষ্ট্রে রূপান্তর করার মহাপরিকল্পনায় নিজেদের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা দিয়ে সহযোগিতা করতে আগ্রহী। একই সাথে প্রবাসে ও দেশে বিভিন্ন সামাজিক ও দুর্যোগকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই উদ্যোক্তা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল লিটনের অনন্য সাফল্য

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে নানা বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা ও দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাবেক এই ছাত্রনেতা বর্তমানে নিউইয়র্কের মূলধারার ব্যবসায় এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

আজ থেকে প্রায় ছয় বছর আগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কাপড়ের ব্যবসা ও ফুড বিজনেসের সাথে যুক্ত ছিলেন তোফায়েল। তবে গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছু করার তাগিদ থেকে তিনি নিউ ইয়র্ক স্টেট সরকারের ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৩০ শতাংশ কমিয়ে আনার প্রকল্পের সাথে যুক্ত হন। এর মাধ্যমে যাত্রা শুরু করে তার প্রতিষ্ঠান ‘ড্রিম মেকানিক্যাল ইয়াং কার্স’।

আমেরিকান ও চীনা বড় বড় প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে তোফায়েলের এই প্রতিষ্ঠান অর্জন করেছে মর্যাদাপূর্ণ গোল্ড কন্ট্রাক্টরের স্বীকৃতি। বর্তমানে নিউইয়র্ক স্টেট ও এর আশপাশের এলাকায় হিটিং ও কুলিং সিস্টেমে সরকারি সুবিধাগুলো সফলভাবে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া নিউইয়র্ক সিটিকে গ্রিন সিটি করার পরিকল্পনার অংশ হিসেবে তার প্রতিষ্ঠান থেকে ফ্রি ড্রয়ার দেওয়া হচ্ছে।

বর্তমানে তার এই ব্যবসাটি গ্রুপ অব কোম্পানিতে রূপ নিয়েছে। হিটিং ও কুলিং ইনস্টলেশনের জন্য তাদের রয়েছে ‘এইমিডা মেকানিক্যাল’ এবং পাইকারি সরঞ্জাম সরবরাহের জন্য ‘নর্থ আমেরিকা হিটিং অ্যান্ড কুলিং ইলেকট্রিক্যাল সাপ্লাই হাউস’। লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই গ্রুপে বর্তমানে বাংলাদেশি কর্মীসহ প্রায় ৪৫ থেকে ৪৭ জন কাজ করছেন।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান তোফায়েল চৌধুরী। তিনি বাংলাদেশের বর্তমান সরকারের দেশকে গ্রিন অ্যান্ড ক্লিন পরিবেশবান্ধব রাষ্ট্রে রূপান্তর করার মহাপরিকল্পনায় নিজেদের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা দিয়ে সহযোগিতা করতে আগ্রহী। একই সাথে প্রবাসে ও দেশে বিভিন্ন সামাজিক ও দুর্যোগকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই উদ্যোক্তা।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒