দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

চট্টগ্রামে সিএনজি শ্রমিকদের বিক্ষোভ ও বিভিন্ন দাবি পেশ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম

চট্টগ্রামে সিএনজি শ্রমিকদের বিক্ষোভ ও বিভিন্ন দাবি পেশ

তীব্র গ্যাস সংকট, সিএনজি মালিকদের অতিরিক্ত দৈনিক জমা কমানো এবং ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিকরা। সোমবার ২৪ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরের চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু শাখা চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির সভাপতি বশির আহমেদের উপস্থিতিতে প্রায় ১৫০ থেকে ১৬০ জন শ্রমিক অংশ নেন।

বিক্ষোভ সমাবেশ শেষে বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থেকে একটি মিছিল বের হয়ে চকবাজার থানা এলাকার বাদুরতলা সিএনজি স্ট্যান্ডে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে সিএনজি মালিকদের দৈনিক জমা ৯০০ টাকার বেশি না নেওয়া, ট্রাফিক পুলিশের মামলার ক্ষেত্রে অতিরিক্ত বা দ্বিগুণ জরিমানা বন্ধ করা এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না হওয়া পর্যন্ত নো-পার্কিং মামলা ও গাড়ি টোয়িং বন্ধ করা। এছাড়া ট্রাফিক পুলিশ কর্তৃক দেওয়া মামলার বিচার আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে ফিল্ড টেস্টের মাধ্যমে লাইসেন্স প্রদান এবং ডোপ টেস্টের নামে অতিরিক্ত ফি আদায় বন্ধ করার দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বর্তমানে তীব্র গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংগ্রহ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে গাড়ি প্রতি গ্যাস নিতে ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত সময় অপচয় হয়। এর ফলে চালকদের দৈনিক আয় মারাত্মকভাবে কমে গেলেও মালিকদের নির্ধারিত জমা পরিশোধের চাপ ঠিকই থেকে যাচ্ছে। শ্রমিক নেতারা বলেন, মালিকদের নির্ধারিত জমা পরিশোধ করার পর দিনশেষে অনেক চালক ও শ্রমিক পর্যাপ্ত আয় ছাড়াই শূন্যহাতে বাড়ি ফিরছেন এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সিএনজি মালিকদের দৈনিক জমা সরকারি নীতিমালা অনুযায়ী অনতিবিলম্বে ৯০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, এটি তাদের বেঁচে থাকার লড়াই এবং অবিলম্বে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এদিকে, বিক্ষোভ কর্মসূচি চলাকালে বহদ্দারহাট ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে সিএনজি শ্রমিকদের বিক্ষোভ ও বিভিন্ন দাবি পেশ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

তীব্র গ্যাস সংকট, সিএনজি মালিকদের অতিরিক্ত দৈনিক জমা কমানো এবং ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিকরা। সোমবার ২৪ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরের চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু শাখা চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির সভাপতি বশির আহমেদের উপস্থিতিতে প্রায় ১৫০ থেকে ১৬০ জন শ্রমিক অংশ নেন।

বিক্ষোভ সমাবেশ শেষে বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থেকে একটি মিছিল বের হয়ে চকবাজার থানা এলাকার বাদুরতলা সিএনজি স্ট্যান্ডে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে সিএনজি মালিকদের দৈনিক জমা ৯০০ টাকার বেশি না নেওয়া, ট্রাফিক পুলিশের মামলার ক্ষেত্রে অতিরিক্ত বা দ্বিগুণ জরিমানা বন্ধ করা এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না হওয়া পর্যন্ত নো-পার্কিং মামলা ও গাড়ি টোয়িং বন্ধ করা। এছাড়া ট্রাফিক পুলিশ কর্তৃক দেওয়া মামলার বিচার আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে ফিল্ড টেস্টের মাধ্যমে লাইসেন্স প্রদান এবং ডোপ টেস্টের নামে অতিরিক্ত ফি আদায় বন্ধ করার দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বর্তমানে তীব্র গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংগ্রহ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে গাড়ি প্রতি গ্যাস নিতে ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত সময় অপচয় হয়। এর ফলে চালকদের দৈনিক আয় মারাত্মকভাবে কমে গেলেও মালিকদের নির্ধারিত জমা পরিশোধের চাপ ঠিকই থেকে যাচ্ছে। শ্রমিক নেতারা বলেন, মালিকদের নির্ধারিত জমা পরিশোধ করার পর দিনশেষে অনেক চালক ও শ্রমিক পর্যাপ্ত আয় ছাড়াই শূন্যহাতে বাড়ি ফিরছেন এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সিএনজি মালিকদের দৈনিক জমা সরকারি নীতিমালা অনুযায়ী অনতিবিলম্বে ৯০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, এটি তাদের বেঁচে থাকার লড়াই এবং অবিলম্বে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এদিকে, বিক্ষোভ কর্মসূচি চলাকালে বহদ্দারহাট ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒